Home আলোচিত ছেলেকে নিয়ে বড়দিন উদযাপন করছেন অপু বিশ্বাস

ছেলেকে নিয়ে বড়দিন উদযাপন করছেন অপু বিশ্বাস

0
802

উৎসবের সেরা উৎসব বলে কথা। ক্রিসমাসের আনন্দে এখন মেতে রয়েছে সারাবিশ্ব। আর সেই আয়োজনে একাত্ম হয়েছেন বলিউড, হলিউড, টলিউড, ঢালিউড ও তাদের পরিবারও। মা-বাবা, স্বামী-স্ত্রী ও সন্তানদের নিয়ে চলছে তাদের আনন্দ উদযাপন।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী অপু বিশ্বাসও তার ব্যতিক্রম নয়। ছেলে আবরাম খান জয়কে নিয়ে বড়দিন উদযাপন করছেন তিনি।

রোববার (২৫ ডিসেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। যেখানে মা-ছেলেকে বড়দিন উদযাপন করতে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রবর্তক যীশুখ্রিস্টের জন্ম আজ ২৫ ডিসেম্বর। দিনটিকে কেন্দ্র করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিন পালন করেন। যীশুখ্রিস্টের জন্ম বেথেলহেমে। স্রষ্টার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে তিনি জন্মেছিলেন পৃথিবীতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here