সোনার চরে অনেক শান্তি: জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র পাড়ার আলোচিত মুখ জায়েদ খান। এফডিসির শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তবে পরেরবার নির্বাচনে জিতেও হেরে যান আরেক শিল্পী নিপুণ আক্তারের কাছে। এসব নিয়ে বেশ আলোচনায় ছিলেন অভিনেতা।

সংগঠন নিয়ে সক্রিয় থাকলেও বর্তমানে সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন জায়েদ। বর্তমানে নিজ গ্রামের বাড়ি পিরোজপুরে ‘সোনার চর’ নামের একটি সিনেমার শুটিং করছেন তিনি। সেখান থেকে শুটিংয়ের বিভিন্ন স্থিরচিত্র মাঝে মাঝে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন ‘অন্তর জ্বালা’ অভিনেতা।

ফেসবুকে আরও একটি ছবি শেয়ার করেছেন জায়েদ। সেখানে দেখা যাচ্ছে তিনি একটি নৌকার পাশে শুয়ে আছেন লুঙ্গি পরে। ছবিটির ক্যাপশনে লিখেছেন ‘সোনার চরে অনেক শান্তি!’

এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন জায়েদ। সেখানে তাকে লুঙ্গি ও পাতলা টি-শার্টে কোমরে গামছা বাঁধা অবস্থায় দেখা যায়।

এছাড়া কাঁধে থাকা একটি বাঁশের দুই প্রান্তে কয়েকটি মাটির কলস দেখা যায়। যা মূলত শীতকালে খেজুর গাছে ও গাছিদের কাছে দেখা যায়। যাতে খেজুর রস থাকে। সে কথা অভিনেতাও জানালেন।

জায়েদ খান ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘শীতে খেজুরের রস লাগবে কার কার?’ এরপর গ্রামের সৌন্দর্যের কথা উল্লেখ করেন তিনি। লেখেন, ‘পিরোজপুরের অপরূপ সৌন্দর্য’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *