ভালোবাসার ব্যক্তিকে ধরে রাখুন, কখনই হারাবেন না: প্রভা

ছোটপর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। অভিনয় গুণে অনেক আগেই ভালো অবস্থানে জায়গা করে নিয়েছেন শোবিজে। অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও অবসরে সোশ্যালে সময় দিয়ে থাকেন তিনি। মাঝে মাঝেই কাজ ও ব্যক্তি মতামত তুলে ধরেন এই অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে লেখেন, ‘আপনি যখন কারো প্রেমে উন্মাদ থাকেন তখন আপনি শুধু তার চেহারার প্রেমে পড়েন না। আপনি তার সম্পর্কে প্রতিটি একক বিবরণের প্রেমে পড়েন। আপনি তার ক্ষতচিহ্ন, ট্রমা, স্বপ্ন, স্মৃতি এবং আক্ষরিক অর্থে সবকিছু ভালোবাসেন।’

তিনি লেখেন, ‘আপনি যখন প্রেমে থাকবেন তখন কখনোই তার ভুলগুলো নির্দেশ করবেন না। আপনি তার সঙ্গে থাকুন এবং ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করুন।’

সবশেষ লাস্যময়ী এই সুন্দরী লেখেন, ‘প্রকৃত অর্থে একজন ব্যক্তিকে ভালোবাসা হচ্ছে কঠিন কাজগুলোর মধ্যে একটি। এর সবই বিশ্বাসের সঙ্গে শুরু হয় এবং আপনি যদি মনে করেন যে আপনি ভালোবাসা পেয়েছেন। তবে সেই ব্যক্তিকে ধরে রাখুন। যাতে সে আপনার সঙ্গে সুরক্ষিত থাকে এবং তাকে কখনই হারাবেন না।’

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনের একটি ঘটনার জেরে চরম বিদ্বেষ ও সমালোচনার শিকার হয়েছিলেন প্রভা। সুতরাং এসব মানসিক নির্যাতন খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারেন তিনি। এমন নির্যাতনের শিকার হয়ে অনেকে ছিটকে পড়েন জীবনের গতিপথ থেকে। তবে প্রভা থেমে যাননি। নিজেকে শক্ত করে ঘুরে দাঁড়িয়েছেন।

এখনো নাটকে নিয়মিত কাজ করে যাচ্ছেন প্রভা। কিছুদিন আগে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। এছাড়া ব্যক্তিগত জীবনকেও গুছিয়ে নিয়েছেন এই সুদর্শনা অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *