হাসপাতালে পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বর্তমানে পুত্রসন্তান রাজ্যকে নিয়ে রাজ্যের যত ব্যস্ততা। কদিন আগেই ছেলেকে নিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে বেশ হাসিখুশি দেখা যায় নায়িকাকে। ছেলে রাজ্য নায়ক সিয়ামের কোলে চড়ে সিনেমার ট্রেলার দেখেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত নায়িকা হলেন পরীমণি। অভিনেত্রী হাসপাতালে ভর্তি হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তিত ভক্তরা, নানা মাধ্যমেই জানতে চাইছেন কী হয়েছে।

শুধু আঙুলে ব্যান্ডেজ করা অবস্থায় দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে পরীমণি লিখেছেন, ‘উপহার’। রহস্য জিইয়ে রাখলেন নায়িকা। খুব সম্ভবত তিনি বোঝাতে চাইছেন নতুন বছরের উপহার।

বিস্তারিত জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে পরীমণি ও তার স্বামী শরীফুল রাজকে একাধিকবার ফোন দেওয়া হলেও সাড়া মেলেনি।

‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরী ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেন তারা। এ ঘটনা ঘটে ২০২১ সালে।

ওই বছরের অক্টোবরে বিয়ে করলেও খবরটি চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ করেই জানান পরী। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা। আর গেল আগস্টের ১০ তারিখ পরী ও রাজের ঘর আলো করে জন্ম নেন পুত্র সন্তান রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *