গ্রামে খেজুরের রস বিক্রি করছেন জায়েদ খান!

ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। টানা দুই মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে সক্রিয় থাকলেও বর্তমানে সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন জায়েদ। বর্তমানে নিজ গ্রামের বাড়ি পিরোজপুরে ‘সোনার চর’ নামের একটি সিনেমার শুটিং করছেন তিনি। সেখান থেকে শুটিংয়ের বিভিন্ন স্থিরচিত্র মাঝে মাঝে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন ‘অন্তর জ্বালা’ অভিনেতা।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন জায়েদ। সেখানে তাকে লুঙ্গি ও পাতলা টি-শার্টে কোমরে গামছা বাঁধা অবস্থায় দেখা যায়।

এছাড়া কাঁধে থাকা একটি বাঁশের দুই প্রান্তে কয়েকটি মাটির কলস দেখা যায়। যা মূলত শীতকালে খেজুর গাছে ও গাছিদের কাছে দেখা যায়। যাতে খেজুর রস থাকে। সে কথা অভিনেতাও জানালেন।

জায়েদ খান ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘শীতে খেজুরের রস লাগবে কার কার?’ এরপর গ্রামের সৌন্দর্যের কথা উল্লেখ করেন তিনি। লেখেন, ‘পিরোজপুরের অপরূপ সৌন্দর্য’।

অভিনেতা ছবিটি পোস্ট করতেই তাতে রিঅ্যাকশন ও মন্তব্য করে শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় তারকার নতুন সিনেমার শুটিংয়ের দৃশ্যের স্থিরচিত্র দেখে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *