ফাইনালে কোন দলকে সমর্থন দিচ্ছেন শাকিব খান?

বিশ্বকাপ ফুটবল সমগ্র বিশ্বের জন্যই যেন এক মহোৎসবে পরিণত হয়েছে। অন্যান্য দেশের মতো কাতার বিশ্বকাপ উত্তাপের রেশ পড়েছে বাংলাদেশের তারকাদের মধ্যেও। চলতি বিশ্বকাপের শুরু থেকে অন্যান্য তারকারা প্রকাশ্যে প্রিয় দলের নাম প্রকাশ করলেও বাংলাদেশী সিনেমার সুপারস্টার শাকিব খান নিশ্চুপ ছিলেন

জানা গেছে, এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচই উপভোগ করেছেন শাকিব খান। শুটিং থাকাকালীনও খেলার আপডেট নিয়েছেন। শাকিব খান আগেই জানিয়েছেন, তার পছন্দের প্লেয়ারদের মধ্যে আছেন মেসি, নেইমার, রোনালদো।

তাদের নান্দনিক খেলা পছন্দ করেন বলেই শাকিব খান তার ইনস্টাগ্রামে বিশ্ব ফুটবলের তুমুল জনপ্রিয় এই তারকা ফুটবলারদের আগে থেকেই ফলো করেন।

হিসেব বলছে, যেহেতু নেইমারের ব্রাজিল ও রোনালদোর পর্তুগাল বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছে হয়তো তাই মেসির আর্জেন্টিনার দিকে চোখ থাকবে শাকিবের। তবে ফ্যানদের মধ্যে বিভাজন তৈরি যেন না হয়, সে কারণে শাকিব কোন দলের সাপোর্ট করেন তা নিয়ে কখনই মন্তব্য করেননি।

এদিকে, ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচে কোন দলে জিতে তা জানতে চেয়ে দুপুরে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছেন শাকিব। তিনি ভক্তদের বিশ্বকাপ উন্মাদনা আরেকটু বাড়িয়ে দিতে জানতে চেয়েছেন, আর্জেন্টিনা নাকি ফ্রান্স; কে জিততে যাচ্ছে এবারের ফুটবল ওয়ার্ল্ডকাপ?

শাকিবের ওই পোস্টে মাত্র চার ঘণ্টায় সাড়ে চার হাজারের বেশী মন্তব্য দেখা গেছে। তার বেশীরভাগ অনুসারীদের মন্তব্য, আর্জেন্টিনাই ওয়ার্ল্ডকাপ জিতবে!

আরও পড়ুন-

শাকিব খানের দল নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভক্তরা!

ফুটবলে পছন্দ দল নিয়ে কৌশলী উত্তর দিলেন শাকিব খান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *