বিশ্বকাপ ফুটবলের আমেজে এই মুহূর্তে পুরো বিশ্ব উন্মাদ! প্রতিটি দলের সমর্থকরাই অপেক্ষায় রয়েছেন শেষ মুহূর্তে কাপ কে পায় তা দেখার জন্য। কাপটি কে পাবে তা নিয়ে প্রত্যাশার কোনো কমতি নেই সমর্থকদের।
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সেই ছোটবেলা থেকে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সমর্থন করেন তিনি। বিশেষ করে ফুটবল জাদুকর লিওনেল মেসির ভক্ত নায়িকা।
ফাইনালের আগ মুহূর্তে পরীমণি সংবাদমাধ্যমকে বলেন, ‘ম্যারাডোনার জন্যই আমি আর্জেন্টিনার ভক্ত। তবে মেসিকে আমার ম্যাজিশিয়ান মনে হয়। আমি এবার চাই কাপটা মেসির হাতে উঠুক। ক্লাব ফুটবলের ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ অনেক কিছু। তার নামের পাশে এবার একটি বিশ্বকাপ যুক্ত হোক। আমার বিশ্বাস আজকে এটাও পূরণ হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘মেসির পায়ে বল দেখলে আলাদা একটা ভালো লাগা ছড়িয়ে থাকে। খেলোয়াড় হয়েও মাঠে ও মাঠের বাইরে তার বিনয় আমাকে মুগ্ধ করে। আজ একটু টেনশন হচ্ছে এটা ঠিক, তবে ঠিক মেসির হাতেই বিশ্বকাপ উঠবে। শেষ হাসিটা সেই হাসবে।’
