অমিতাভ-শাহরুখের পাশে চঞ্চল, নিজের কমিটির সফলতা দাবি নিপুণের

ভারতের সব বলিউড এবং টলিউডের নামজাদা অভিনয় শিল্পীদের পদচারণায় মুখর এবাররে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বলিউডের অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা, শাহরুখ খান, জয়া বচ্চন, রানি মুখার্জি থেকে শুরু করে কলকাতার নামজাদা সব অভিনয় শিল্পীরা উপস্থিত ছিলেন উদ্বোধনী দিনে।

আর এই দিনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে সেখানে অংশগ্রহনকে সম্মাননাও অর্জন করেন বাংলাদেশে এবং বর্তমানে ভারতের ওটিটির নামকরা অভিনেতা চঞ্চল চৌধুরী।

এই চলচ্চিত্র উৎসবে গিয়ে নামকরা শিল্পীদের সাথে মঞ্চ ভাগ তরার সুযোগ পেয়ে তিনি বাংলাদেশের নামই উজ্জ্বল করেছেন। এর আগে বাংলাদেশের কোনো অভিনয়শিল্পী এই ধরণের সম্মাননা বলেউডের অভিনেতা অভিনেত্রীদের পাশে দাঁড়িয়ে অর্জন করননি।

এইদিনে চঞ্চলের সাথে একই ফ্রেমে দেখা গেছে শাহরুখ খান, অমিতাভ বচ্চন,অরিজিৎ সিং, সৌরভ গাঙ্গুলীসহ অনেককেই। আর সেসব ছবি দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে সেই ছবি ভাইরাল হয়েছে। আর সেখানে সবাই চঞ্চল চৌধুরীর জন্য প্রশংসা বাণী ছুড়ছেন।

এই বিরাট অর্জনকে চলচ্চিত্র শিল্পী সমিতির অর্জন বলে দাবি করলেন শিল্পী সমিতির সাধারণ সম্পদক নিপুণ আক্তার। অথচ চঞ্চল চৌধুরী শিল্পী সমিতির সদস্যই না।

বিজয় দিবসের এক অনুষ্ঠানে এফডিসিতে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘এক বছরের সফলতা আপনাদের চোখের সামনে। এত বছর অমিতাভ বচ্চন, শাহরুখ খানের পাশে বাংলাদেশের কোনো শিল্পী দাঁড়ায়নি। গতকাল কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের হয়ে চঞ্চল চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছেন। ’

নিজের ব্যস্ততার কথা তুলে ধরে এ অভিনেত্রী বলেন, এখন আমি ৮-১০টি সিনেমায় কাজ করছি। আমার হাতেই যদি এই পরিমাণ কাজ থাকে তাহলে নতুন যারা কাজ করছে তাদের হাতে তো সময়ই নেই। ২০ বছর আগে বাংলাদেশ চলচ্চিত্রে আপনারা যা দেখেছেন এখন তার চেয়ে অনেক বেশি পাবেন। কারণ, আপনারা দেখেছেন অনেক বছর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউডের সেরা তারকাদের সঙ্গে বাংলাদেশের অভিনয়শিল্পী দাঁড়িয়েছে, এটা আমাদের অর্জন।

চঞ্চলের সদস্য না হওয়ার জন্য শিল্পী সমিতির আগের প্যানেলকে দায়ী করলেন এই অভিনেত্রী। এসময় তিনি আরও বলেন, ‘এই বিষয়টি নিয়ে মানুষ শুধু শুধু দ্বন্দ্ব তৈরি করে। চঞ্চল চৌধুরী কি একবারও বলেছে- আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেবো না। উনি কিন্তু কলকাতা চলচ্চিত্র উৎসব গিয়ে বলেছেন- আমি বাংলাদেশ চলচ্চিত্র থেকে এসেছি। উনি বলেননি যে- আমি বাংলাদেশ টিভি থেকে এসেছি। এই ধরনের দ্বন্দ্ব দয়া করে আর কেউ তৈরি করবেন না। অভিনয়ে শিল্পীদের মধ্যে ভাগাভাগির কিছু নেই।’

তিনি আরও বলেন, আমি চঞ্চল চৌধুরীর সিনেমার প্রমোশন করেছি। ওনারা টিভির আর আমি ফিল্মের এমন চিন্তা তো আমার মাথায় কখনো আসেনি। আমার সিনেমা যেখানে দেখানো হয় তাদের সিনেমাও তো সেই স্ক্রিনে দেখানো হয়। এরপর থেকে যে এমন দ্বন্দ্ব তৈরি করতে চাইবে আমি তার বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *