Home বিনোদন ছবি প্রকাশ করে সুখবর দিলেন দীঘি

ছবি প্রকাশ করে সুখবর দিলেন দীঘি

0
675

বর্তমান প্রজন্মের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। খুব ছোটবেলায়ই কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’র মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন দীঘি। অভিনয়ে পা রেখেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ইতোমধ্যে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন এই অভিনেত্রী। সামনে দর্শকদের জন্য সুখবর নিয়ে আসছেন তিনি।

চমক দেখাতে নতুন ওয়েব ফিল্ম ‘ফেরা’ সিরিজ দিয়ে পর্দায় হাজির হচ্ছেন ‘চাচ্চু’ খ্যাত অভিনেত্রী। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবিও পোস্ট করেছেন দীঘি।

ওই ছবি থেকে দেখা যায়, তার পরনে রয়েছে লাল রঙের টি-শার্ট, হাতে একটি রেড ভেলভেট কেক। এতে লেখা রয়েছে, ওয়েব ফিল্ম ‘ফেরা’, আরটিভি। সেই সঙ্গে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আমার কো-আর্টিস্ট ইয়াশ রোহানকে অনেক মিস করছি। আলহামদুলিল্লাহ্‌, সবকিছুর জন্য।

ছবিগুলো থেকে বোঝাই যাচ্ছে ওয়েব ফিল্মটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। তার হাসিতে যেন মুক্তা ঝরে পড়ছে। হাসির সেই রেশ যেন অভিনেত্রীর চেহারায় ফুটে উঠেছে।

উল্লেখ্য, ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক দীঘির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here