Home আলোচিত নিজের ৪৩তম জন্মদিনে যা বললেন শাবনূর

নিজের ৪৩তম জন্মদিনে যা বললেন শাবনূর

0
416

কাজী শারমিন নাহিদ নূপুর থেকে প্রয়াত নির্মাতা এহতেশামের মাধ্যমে তিনি হয়ে যান শাবনূর। ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। আজ তাঁর ৪৩তম জন্মদিন।

১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রকে তিনি সমৃদ্ধ করেছেন। তবে অনেক দিন হলো অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর। অভিনয় থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি।

বিশেষ এই দিনে অস্ট্রেলিয়া থেকে শাবনূর বলেন, ‘অস্ট্রেলিয়ায় ঘরোয়াভাবেই কাটবে এবারের জন্মদিন। একান্ত কাছের কিছু মানুষের সঙ্গে দেখা হতে পারে। গল্প-আড্ডা আর স্মৃতিচারণে কাটবে দারুণ সময়। একমাত্র সন্তান আইজানকে নিয়েই যত স্বপ্ন। তাকে সত্যিকারের একজন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। তার পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। তিন ভাইবোনের মধ্যে সবার বড় তিনি। বোন ঝুমুর এবং ভাই তমাল দু’জনেই পরিবারসহ অস্ট্রেলিয়া প্রবাসী। পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে শাবনূরের অভিষেক হয়।

২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here