অন্যের সিনেমায় আইটেম গানে নাচলেন ববি

নায়িকা হিসেবে পরিচিত মুখ ইয়ামিন হক ববি এবার আইটেম গান নাচলেন। মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্ল্যাক ওয়ার’ (মিশন এক্সট্রিম পার্ট-২) ছবির একটি গানে দেখা যাবে এই নায়িকাকে। কদিন আগেই গানটির শুটিং সম্পন্ন হয়েছে।

জানা গেছে, ববির পারফর্মে এই গানটির নাম ‘চালাও গুলি’। গানটির কোরিওগ্রাফি করেছেন মোফাসসেল হোসেন আলিফে, সুর সংগীত মীর মাসুম।

সিনেমাটির পরিচালক সানী সানোয়ার জানিয়েছেন, ‘গানটি সিনেমার গল্পের পার্টে রাখা হয়েছে। একেবারে ফুল কর্মাসিয়াল ফ্লেভারের গান। দর্শকদের আনন্দ দেয়ার প্রয়াস। চলতি মাসেই ইউটিউবে ববির এই আইটেম গানটি প্রকাশ করা হবে।’

এই প্রথম অন্যের সিনেমার আইটেম গানে নাচলেন ববি। এই প্রসঙ্গে বরির ভাষ্য, ‘দারুণ একটা গান। সিনেমার গল্পের সঙ্গে মিল রেখে আইটেম গানটি করা হয়েছে। নিজের সিনেমার আইটেম গানে অংশ নিলেও অন্য সিনেমার গানে তেমনভাবে অংশ নেওয়া হয়নি, পরিচালকের কারণেই কাজটি করেছি।’

কপ ক্রিয়েশন প্রযোজিত সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান শওদাগর, খশরু পারভেজ প্রমুখ।

গত বছর মুক্তি পেয়েছিল ‘মিশন এক্সট্রিম’। সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেন ফয়সাল আহমেদ। জঙ্গিবাদ দমনের গল্পে এই ছবি প্রথম পার্টে কিছুটা রহস্য রেখেই শেষ হয়। জানানো হয়েছিল, ‘ব্ল্যাক ওয়ার’ নামে দ্বিতীয় পার্ট আসবে। মুক্তি পাবে ২০১৩ সালের ৬ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *