Home বিনোদন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনির প্রেমে পড়েছেন শ্রাবন্তী!

আর্জেন্টাইন কোচ স্ক্যালোনির প্রেমে পড়েছেন শ্রাবন্তী!

0
384

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী। ১৪ বছর ধরে ছোট ও রুপালি পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। বেশকিছু বিজ্ঞাপনের কাজ করে আলোচনায় এসেছিলেন তিনি। করেছেন নাটকও। ‘রং নাম্বার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

তবে এই অভিনেত্রী ২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক খোরশেদ আলমকে বিয়ে করে আমেরিকা প্রবাসী হওয়ার পর থেকেই মিডিয়া জগৎ থেকে পুরোপুরি বিদায় নেন। তাদের সংসারে রাবিয়াহ ও আরিশা নামে দুই মেয়ে রয়েছে। কিন্তু সে বিয়ে টেকেনি। বছর তিনেক আগে আলমের সঙ্গে ডিভোর্স হয়ে যায় শ্রাবন্তীর। এরপর আলম দেশে ফিরে এলেও নিজের দুই কন্যাসন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন শ্রাবন্তী।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব তিনি। দূর প্রবাসে থাকলেও নিয়মিত তার ভক্তদের কমেন্টের রিপ্লাই দিয়ে সবার সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। আবার শখের বশে অবসর সময়ে ফেসবুকের নয়া ফিচার রিলসে বিভিন্ন ভিডিওতে গানের সঙ্গে ঠোঁট মেলান।

এদিকে বর্তমানে সাধারণ মানুষের পাশাপাশি মিডিয়া জগতের সবাই মেতেছেন ফুটবলে। নিজেদের পছন্দের ফুটবল দলকে সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে শেয়ার করছেন বিভিন্ন পোস্ট। ফুটবলপ্রেমী শ্রাবন্তীর পছন্দের দল আর্জেন্টিনা। ইতোমধ্যে দলটি নিশ্চিত করেছে সেমিফানাল। ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আর্জেন্টিনা।

এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝে মাঝেই ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেন তিনি। পরিবার ও কাছের মানুষের সঙ্গেও ছবি পোস্ট করে থাকেন। এবার তিনি সোশালে মজাকরে আর্জেন্টিনার কোচের উপর ক্রাশ খাওয়ার কথা জানিয়েছেন।

ফেসবুকে আর্জেন্টাইন কোচ স্ক্যালোনির ছবি দিয়ে লিখেছেন ‘উফফফফফ…আমার লেটেস্ট ভালোবাসা লিওনেল স্ক্যালোনি’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here