Home বিনোদন মনে হচ্ছে আমার নতুন জীবন শুরু হয়েছে: অরুণা বিশ্বাস

মনে হচ্ছে আমার নতুন জীবন শুরু হয়েছে: অরুণা বিশ্বাস

0
511

সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা হিসেবে সাফল্যের এক সোনালি অতীত রয়েছে অরুণা বিশ্বাসের। সিনেমায় এখনো নিয়মিত অভিনয় করছেন তিনি।

তবে অভিনয়ের পাশাপাশি গেল বছর অরুণা বিশ্বাস নাম লিখিয়েছেন পরিচালকের খাতায়। সরকারি অনুদানে তিনি নির্মাণ করেছেন ‘অসম্ভব’ নামের সিনেমা। যা সব কাজ শেষ। চলছে মুক্তির অপেক্ষা। ইতোমধ্যেই সেন্সরও পেয়ে গেছে ছবিটি।

সিনেমার সেন্সর পাওয়ার বিষয়টি জানিয়েছেন অরুণা বিশ্বাস নিজেই। তিনি বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ। মনে হচ্ছে আমার নতুন জীবন শুরু হয়েছে। প্রথমে সেন্সর নিয়ে চিন্তায় ছিলাম। এখন আমি চিন্তা মুক্ত এবং আনন্দিত। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেছেন। এটা আমার জন্য প্রেরণা। আশা করি দর্শকদের চলচ্চিত্রটি পছন্দ হবে।’

সিনেমাটি তিনি দেশের প্রায়ত কিংবদন্তী অভিনেতা নায়ক রাজ রাজ্জাককে উৎসর্গ করেছেন। যার হাত ধরে সিনেমায় পথচলা শুরু করেন অরুণা।

সরকারি অনুদানে নির্মিত সিনেমার মূল গল্প অরুনা বিশ্বাসের ভাই প্রসূন বিশ্বাস মিঠুর এবং সংলাপ রচনা করেছেন প্রসূন বিশ্বাস মিঠু ও মুজতবা সউদ।

সিনেমাটিতে আফজাল চৌধুরী চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত, কাজল চরিত্রে অরুনা বিশ্বাস, তার বিপরীতে সুমন চরিত্রে শতাব্দী ওয়াদুদ, রেখা চরিত্রে সোহানা সাবা, তার বিপরীতে সাগর চরিত্রে ‘গাজী আব্দুন নূর, শান্ত চরিত্রে শাহেদ, তার বিপরীতে পুষ্পিতা চরিত্রে স্বাগতা এবং যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস চরিত্রে জ্যোৎস্না বিশ্বাস নিজেই অভিনয় করছেন। সিনেমাটির প্রযোজনা উপদেষ্টা প্রসূন বিশ্বাস মিঠু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here