‘ভক্তদের ভালোবাসা আমি বুঝি’, সুখবর দিলেন শাকিব খান

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক শাকিব খান। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করেন তিনি। শাকিব প্রযোজনায় নিয়মিত না হলেও মাঝে মধ্যে পাওয়া যায়।

তবে ঘোষণাতেই কয়েক বছর ধরে থেমে আছে শাকিব খানের ৩টি সিনেমা। ২০১৭-১৯ সালে নিজের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে ৪টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন এই নায়ক।

এগুলো হচ্ছে কাজী হায়াতের ‘বীর’, বদিউল আলম খোকনের ‘ফাইটার’, মালেক আফসারীর ‘পাসওয়ার্ড ২’ ও হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। এর মধ্যে একমাত্র ‘বীর’ সিনেমাটি নির্মিত হয়ে মুক্তিও পেয়েছে। বাকি তিনটি সিনেমা আজও শুটিং ফ্লোরে গড়ায়নি। সিনেমা ৩টি নিয়ে দেখা দিয়েছে এক ধরনের অনিশ্চয়তা।

এরমধ্যে গত আগস্টে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নতুন কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি সিনেমার। কিন্তু, ঘোষণা এলেও এখনো শুটিং শুরু হয়নি সেগুলোর।

এসব নিয়ে কিছুটা হতাশ শাকিব খান ভক্তরা। তাদের প্রিয় নায়ক শুধু ঘোষণাতেই আটকে আছেন এমনটি মনে করছেন তারা। ভক্তরা নতুন সিনেমার শুটিংয়ে দেখতে চান প্রিয় নায়ককে।

এ প্রসঙ্গে শাকিব খান সংবাদমাধ্যমকে বলেন, ‘ভক্তরা আমাকে পছন্দ করেন বলেই তাদের এমন প্রতিক্রিয়া। তারা প্রতিনিয়ত আমার নতুন সিনেমা দেখতে চান। তাদের ভালোবাসা আমি বুঝি। কিন্তু, আমি তো হুট করে সিনেমার কাজ শুরু করতে পারি না। সবকিছুর জন্য প্রস্তুতি লাগে।’

‘নতুন বছরে বড় পরিসরে সবকিছু শুরু হবে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তখন তারা আনন্দিত হবেন বলেই আমার বিশ্বাস।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *