Home বিনোদন ব্রাজিলের ভক্তদের খোঁচা দিয়ে ডিপজলের স্ট্যাটাস

ব্রাজিলের ভক্তদের খোঁচা দিয়ে ডিপজলের স্ট্যাটাস

0
231

বিশ্বকাপ ফুটবল নিয়ে তারকাদের মাতামাতির যেন কমতি নেই। তারকাদের মধ্যেও কেউ আছেন ব্রাজিলের সমর্থক আবার কেউ বা আর্জেন্টিনার। পছন্দের দল নিয়ে ফেসবুকসহ নানা মাধ্যমে বিভিন্ন পোস্ট এবং মন্তব্যও করতে দেখা যায় তাদের।

কাতারে চলমান বিশ্বকাপের উন্মাদনার আঁচ লেগেছে বাংলাদেশি তারকাদের মাঝেও। এদিক থেকে পিছিয়ে নেই ঢাকাই সিনেমার অন্যতম সফল অভিনেতা ডিপজলও।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এসে ব্রাজিলের হারের পর ব্রাজিলের ভক্ত-সমর্থকদের খোঁচা একটি স্ট্যাটাস দেন তিনি।

ফেসবুকে দেয়া তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো, ‘কোথায় গেল 7up দলের ভাতিজারা। লাইগা গেল তো কেরা বেরা।’

এর আগে সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিপজল বলেন, আমি একবাক্যে বলব, আর্জেন্টিনাকে পছন্দ করি। খেলা যারা পছন্দ করেন, তারা অবশ্যই আর্জেন্টিনাকে ভালোবাসবেন। আর্জেন্টিনাকে সমর্থন করবেন। ব্রাজিল করলে কষ্ট পাব আর আর্জেন্টিনা করলে ভালো লাগবে। সব ভাতিজাদের আর্জেন্টিনাকে সমর্থনের আহ্বান জানাচ্ছি।

মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি সিনেমা। নতুন বছরে সিনেমাগুলো মুক্তি পাবে বলে জানান এই দাপুটে অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here