মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে এলাকায় উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা দলে দলে নিয়ে অংশগ্রহন করেন।১০ই ডিসেম্বর ঢাকায় বিএনপি আন্দোলনের নামে হত্যা, অগ্নি সংযোগ ও ধ্বংস কার্যক্রম বন্ধের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়।
এই সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী খান, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
