বরাবরই ঘুরতে ভালোবাসেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষ। প্রায়ই ইনস্টাগ্রামে দেখা যায় তার পাহাড়, সমুদ্রে ঘোরার ছবি। এখন মনামীকে দেখা যাচ্ছে ড্যান্স ড্যান্স জুনিয়র নামে রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে। সেই সঙ্গে দর্শক অপেক্ষা করছে তার নতুন কোনো সিনেমার জন্য।
এরমধ্যে সামনে এলো, বিমানবন্দরের করিডরে দাঁড়িয়ে মোটা জ্যাকেট, হলুদ ট্র্যাকপ্যান্ট, সাদা স্নিকার্স আর মোটা টুপি পরা ছবি। দেখেই বোঝা যায়, কোথাও যাচ্ছেন এ অভিনেত্রী। শুধু যাচ্ছেনই না, বিমানবন্দরের সঙ্গে সম্পর্কেও জড়াতে যাচ্ছেন তিনি।
নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি লেখেন, This December i am going to be in a relationship with airports….। অর্থাৎ এই ডিসেম্বরে আমি বিমানবন্দরগুলোর সঙ্গে সম্পর্কে জড়াতে যাচ্ছি।
অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন মনামীর গন্তব্য কোথায়। তবে কোথায় যাচ্ছেন, তা এখনো জানাননি তিনি। মনামী সংবাদমাধ্যমকে বলেন, ‘আপাতত গোপনই রাখতে চাই কোথায় যাচ্ছি। সকলেই জানতেই পারবেন খুব তাড়াতাড়ি।’
