Home আলোচিত ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিলেন মেহজাবীন!

ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিলেন মেহজাবীন!

0
392

মাত্র একদিন আগেই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন। ভক্তরা তাতেই বুঝে যান প্রিয় অভিনেত্রী ব্রাজিল ভক্ত। কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই ব্রাজিলিয়ানদের মন ভেঙে আর্জেন্টিনার জার্সি পরে ‘ভি’ চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করার ছবি পোস্ট করে নায়িকা।

মেহজাবীনের এমন কাণ্ডে ভক্তরা দ্বিধায় পড়ে যান। হঠাৎ দল পরিবর্তন করায় আকাশ থেকে পড়েছেন ভক্তরা। নেটিজেনরা তাই সেই ছবির পোস্টে ভরিয়ে দিয়েছে কমেন্টেসের বন্যা।

ভক্তদের একজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, তুমি না ব্রাজিল ছিলা? আবার কেউ লিখেছে, সুবিধাবাদী লোক। অনেক ভক্ত আবার জার্সি বদলের কারণও কমেন্টেসে জানিয়েছেন। লিখেছেন, আরে আদনান আল রাজীব ভাই ব্রাজিলের সাপোর্টার… এ জন্য মন রক্ষা করতে ব্রাজিলের জার্সিও পরছিল।

এমন পোস্টে নেটিজেনরা মনে করছেন, মেহজাবীন আসলে ব্রাজিলের সাপোর্টারই নন, তিনি আর্জেন্টিনার সাপোর্টার। কিন্তু সেফ জোনে থাকার জন্য ভক্তদের বোকা বানিয়েছেন তিনি।

যেই সুপার সিক্সটিনে নিজের পছন্দের দল জায়গা করে নিয়েছে, ঠিক তখনই নিজের আসল চেহারা প্রকাশ করেছেন মেহজাবীন।

তার এই রূপ বদলে আর্জেন্টিনা সাপোর্টাররা বেশ খুশিই হয়েছেন। তবে বেজায় চটেছেন ব্রাজিল দলের সমর্থকরা। এমন আচরণ অভিনেত্রীর কাছ থেকে মোটেও আশা করেননি ব্রাজিলিয়ানরা।

এ বিষয়ে মেহজাবীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর রাত একটায় বিশ্বকাপের আসরে ব্রাজিল মাঠে নেমেছিল ক্যামেরুনের বিরুদ্ধে। এদিন মেহজাবীনকে সামাজিক মাধ্যমে দেখা যায়, ব্রাজিলের লোগো সম্বলিত একটি শার্ট গায়ে চাপিয়েছেন তিনি। ছবিটি নিজের ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে লিখেছিলেন, ‘মিশন হেক্সা?’

‘মিশন হেক্সা’ হচ্ছে ব্রাজিল সমর্থকদের প্রাণের শ্লোগান। ষষ্ঠবারের মতো কাপ ঘরে তুলতে বিশ্বকাপের তিন আসরে তারা এই শ্লোগান দিয়ে যাচ্ছেন।

এদিকে গত ৩ ডিসেম্বর রাত একটায় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার ম্যাচে মেহজাবীনকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরা অবস্থায়। আকাশী-সাদা রঙয়ের ওই জার্সিতে বেশ উচ্ছ্বসিত ছিলেন এ তারকা। দুই হাত উঁচিয়ে ভি চিহ্ন দেখিয়ে চোখ বন্ধ করে হাসছিলেন তিনি।

ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন ‘ভ্যামোস…’। এই শব্দটির মাধ্যমে আর্জেন্টিনাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here