বিএনপি নেতা ইশরাকের গাড়িতে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিএনপির দাবি, ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা করেছে।

জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর ঢাকা গণসমাবেশ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে লিফলেট বিতরণ করছিলেন ইশরাক হোসেন। এ সময় তার উপর হামলা করে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইশরাক হোসেন নিজেই। তিনি বলেন, ‘লিফলেট বিতরণ করার সময় ছাত্রলীগের গুন্ডারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর করে। এতে আমাদের কয়েকজন গুরুত্বর আহত হয়েছেন। এ ঘটনায় আমি নিজেও আহত হয়েছি।’

ইশরাক বলেন, ‘এই ধরণের অপকর্ম করে, সন্ত্রাসী কর্মকান্ড করে আমাদের ১০ তারিখের সমাবেশকে কোনোক্রমেই বাধাগ্রস্থ করতে পারবে না। আমরা সকল শক্তি নিয়ে মাঠে অবস্থান করবো ইনশাআল্লাহ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *