চোখ ধাঁধানো লুকে ধরা দিলেন ভাবনা

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোটপর্দার পাশাপাশি তিনি সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

সমসাময়িক নানান ইস্যুতেও বেশ সক্রিয় থাকতে দেখা যায় তাকে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। সোজাসাপ্টা কথা বলার এই অভিনেত্রী নতুন নতুন ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কাড়ছেন।

গত বুধবার (৩০ নভেম্বর) বাসার ছাদে ব্যায়াম করার সময়ের কিছু ছবি পোস্ট করেন ভাবনা। কালো রঙের শর্ট প্যান্টের সঙ্গে হট পিংক কালারের টপসে এক অনন্য রূপে নিজেকে মেলে ধরেন তিনি। অবশ্য নিজেকে ফিট রাখতে নিয়মিতই ব্যায়াম করেন এ লাস্যময়ী।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে আরও নতুন কয়েকটি ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কেড়েছেন ভাবনা। ওই পোস্টে কবি আশিস চৌধুরীর ‘কনে দেখা আলো’ কবিতা থেকে কয়েকটি লাইন তুলে ধরেছেন তিনি। কবিতার লাইনগুলো তুলে ধরা হলো-

‘বিকেলের আকাশ থেকে যে আলোর ধারা

মর্তে নেমে সবকিছুকে সুন্দর করে দেখায়

সেই আলোর মতো মনে হয়েছিল তোমাকে

আসলে এই সবই মনের ভুল।’

প্রসঙ্গত, বর্তমানে বাবা হাবিবুল ইসলামের ‘যাপিত জীবন’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন ভাবনা। ১৯৪৭ সালের দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *