Home ফিচার একাদশে ভর্তি মেধার ভিত্তিতে, আবেদন শুরু ৮ ডিসেম্বর

একাদশে ভর্তি মেধার ভিত্তিতে, আবেদন শুরু ৮ ডিসেম্বর

0
316

এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর এবার শুরু হবে একাদশে ভর্তির প্রক্রিয়া। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে দুই মাস যাবত চলবে এই ভর্তি কার্যক্রম। এরপর পহেলা ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে।

বুধবার (৩০ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ভর্তি আবেদন প্রক্রিয়া চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর। যারা প্রথম ধাপে সুযোগ পাবে না তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ চলবে ৯ ও ১০ জানুয়ারি। আর এই ধাপের ফল প্রকাশ করা হবে ১২ জানুয়ারি।

গতবারের মতো এবারও ভর্তির জন্য অনলাইনে xiclassadmission.gov.bd ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। আবেদন ফি বাবদ ১৫০ টাকা টেলিটক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। এবার একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সাড়ে ৮ হাজার টাকা।

যে প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী পাস করছে সেখানে কলেজ স্তর থাকলে ভর্তির ক্ষেত্রে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া যেসব শিক্ষার্থী এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছে তাদের আবেদনের শেষ তারিখ আলাদাভাবে ঠিক করা হবে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য ১ জানুয়ারি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বলেন, আগামী ১ ডিসেম্বর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে একটি সভা রয়েছে। সভা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here