Home বিনোদন অবশেষে সিনেমার নায়ক হচ্ছেন আফরান নিশো

অবশেষে সিনেমার নায়ক হচ্ছেন আফরান নিশো

0
223

ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। গত কয়েক বছর ধরে এই মাধ্যমে একের পর এক কাজ উপহার দিয়ে যাচ্ছেন। নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ-প্রতিটি ক্ষেত্রেই পাচ্ছেন সাফল্য। অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল তিনি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তবে তা শুধু গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল।

এবার সত্যি সত্যি সিনেমার নায়ক হতে যাচ্ছেন নিশো। রায়হান রাফী পরিচালিত নতুন সিনেমা ‘সুড়ঙ্গ’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। ছবিটিতে কেন্দ্রিয় চরিত্রে দেখা যাবে তাকে। যে কোনোদিন আনুষ্ঠানিক ঘোষণা আসবে চলচ্চিত্রটির।

সংবাদমাধ্যমকে একাধিক সূত্র জানিয়েছে, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তমা মির্জাকে। চরকি ও আলফা আই মিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে নিশো-তমার এই সিনেমা।

এ প্রসঙ্গে অবশ্য মুখ খোলেননি নির্মাতা ও প্রযোজনা সংস্থা। ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রকাশ করবেন বলে জানিয়েছেন তারা। রাফি বলেন, ‘এই মুহূর্তে আমি শুটিংয়ে আছি। এ বিষয়ে কোনো কথা বলতে পারছি না। তবে ১২ ডিসেম্বর বিস্তারিত জানাব।’

অন্যদিকে আলফা আই মিডিয়ার কর্ণধার প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘১২ ডিসেম্বর ঘোষণা আসবে। তার আগে কোনো তথ্য প্রকাশ করতে চাই না। ওইদিন সংবাদ সম্মেলন করে আমরা বিস্তারিত তুলে ধরব।’

তবে সূত্র জানিয়েছে, সব ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে ‘সুড়ঙ্গে’র কাজ শুরু হবে। ২০২৩ সালের কোনো একটি ঈদে সিনেমা হলে এবং এর কয়েক মাস পর ওটিটি মাধ্যমে মুক্তি দেওয়া হবে ছবিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here