Home আলোচিত কাতারে টিকিট নিয়ে ঘোরা সেই ভক্তের উদ্দেশে যা বললেন কাবিলা

কাতারে টিকিট নিয়ে ঘোরা সেই ভক্তের উদ্দেশে যা বললেন কাবিলা

0
124

বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। মেতেছে বাংলাদেশের আপমর জনতাও। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস দেখে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বিষয়টি তুলে ধরছে। পিছিয়ে নেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাও। আর্জেন্টিনার সমর্থকদের উল্লাসের পর ব্রাজিল সমর্থকদের উল্লাসও ভালোভাবেই তুলে ধরেছে ফিফা।

এদিকে এরমধ্যেই কাতার প্রবাসী এক তরুণ অন্যরকম ভালোবাসার জানান দিলেন। আশরাফুল নামের ওই তরুণ ব্রাজিলের একটি ম্যাচ টিকেটে কিনে স্টেডিয়ামের আশপাশে ঘুরছেন তার প্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে দেওয়ার জন্য। যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্র অনবদ্য অভিনয় করে ওই প্রবাসীর মন জয় করেছেন।

কাবিলার জন্য ব্রাজিল ম্যাচের টিকিট নিয়ে আশরাফুলের অপেক্ষার গল্পটি উঠে এসেছে চ্যানেল টোয়েন্টিফোরের এক সাক্ষাৎকারে।

যেখানে তিনি বলেন, ‘আমি একজন ব্রাজিল ভক্ত। ব্রাজিলের অনেক বড় ফ্যান। ব্রাজিলের খেলা দেখতে গ্রুপ পর্বের সবগুলো টিকিটই নিয়েছি। আমার একটা স্বপ্ন ছিল, ব্যাচেলর পয়েন্ট নাটকের কাবিলাকে একটা টিকিট দেয়ার। ব্রাজিল-ক্যামেরুন ম্যাচের টিকিট দেয়ার খুব ইচ্ছে।’

সোমবার (২৮ নভেম্বর) স্টেডিয়াম ৯৭৪ এ ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচের সময় দেওয়া ওই ইন্টারভিউতে আশরাফুল আরও যোগ করেন, ‘কাবিলা যদি আসতো তাহলে আমি আমার টিকিটটা তাকে দিয়ে দিতাম। ভালোবাসার মানুষকে বিনামূল্যে কিছু জিনিস দিতে হয়। শখের কারণে মানুষ অনেক কিছুই করে। কাবিলা ভাইয়ের প্রতি ভালোবাসা থেকেই আমি তার জন্য টিকিট নিয়ে ঘুরছি।’

ভক্তের এমন নিঃস্বার্থ ভালোবাসার গল্পটি কাবিলা তথা পলাশেরও নজরেও এসেছে। এই ঘটনায় অভিভূত তিনি। বললেন, ‘এই আবেগের বহিঃপ্রকাশ কীভাবে করতে হয় জানা নেই আমার। শুধু বলব আপনাদের ভালোবাসা সাথে নিয়ে কাজ করে যেতে চাই।’

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেতা ভক্ত আশরাফুলের উদ্দেশে বলেন, ‘এই ভালোবাসাগুলো সাথে আছে বলেই তো জীবন এখনো সুন্দর। আপনার টিকেট আমি পেয়ে গেছি ভাই। আমার প্রতি আপনার এই আবেগটাই আমার সবচেয়ে বড় উপহার। ভালো থাকবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here