সিঙ্গেল বোইনদের সুগার আব্বুদেরকে দেখতে খুব ইচ্ছা করে: সুবাহ

ঢাকাই সিনেমার নায়িকা শাহ হুমায়রা সুবাহ চলচ্চিত্রের জগতে পা রাখার আগেই বিভিন্ন স্ক্যান্ডালে জড়িয়েছেন। প্রথমে নাম জড়িয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নামকরা অলরাউন্ডার নাসির হোসেনের সঙ্গে।

নাসিরের সঙ্গে প্রেম নিয়ে অনেক জলঘোলা হয়। তিনি ফাঁস করেন নাসির এবং তার সম্পর্কের অনেক গোপন বিষয়। সেসব থেকে বের হয়ে আসার পর তিনি বিয়ে করেন আংলাদেশের আর এক জনপ্রিয় গায়ক ইলিয়াসকে। এই বিয়ের সম্পর্কও বেশি দিনে টেকেনি। কিছুদিন আগেই তাদের ছাড়াছাড়ি হয় সেটা আদালত পর্যন্ত গড়ায়।

এবার এই নায়িকা মুখ খুললেন নিজেদের সিঙ্গেল দাবি করা নারীদের বিরুদ্ধে। যারা তাদের বয়স্ক প্রেমিকদের সঙ্গে দেশ-বিদেশ ভ্রমণে যান নিয়মিত। তাদের উদ্দেশ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘কিছু কিছু চিরকুমারী সিঙ্গেল বোইনদের সুগার আব্বুদেরকে আমার খুব দেখতে ইচ্ছা করে, যাদেরকে ধরে তারা শুধু দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ডের দৌড়াদৌড়ি করে। আহারে কি মজা রে তোদের’।

ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে নবাগত নায়িকা হুমায়রা শাহ সুবহার। গত ২১ অক্টোবর মুক্তি পেয়েছে সুবহা অভিনীত ‘বসন্ত বিকেল’। মোটামুটি ব্যবসা সফল সিনেমাটিতে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেছেন সুবহা।

রফিক সিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন অভিনেতা শিপন মিত্র এবং তানভীর তনু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *