যা ঘটছে তা নিয়ে আমি খুবই বিব্রত: বুবলী

ঢাকাই সিনেমা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সবচেয়ে চর্চিত বিষয় ‘হীরার নাকফুল’। আর হীরার নাকফুল বুবলীকে জন্মদিনে উপহার হিসেবে দিয়েছিলেন স্বামী ঢালিউড কিং শাকিব খান। এটাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কয়েকটি গণমাধ্যমে জানিয়েছিলেন এই অভিনেত্রী।

তারপরেই বুম! বোমা ফাটান শাকিব খান। তিনি একটি গণমাধ্যমে দাবি করেন, বুবলীকে তিনি কোন নাকফুল উপহার দেননি। এমনকি বুবলীর সাথে যোগাযোগই হয়না। এই মন্তব্যের পর বুবলী পড়েন বিপদে।

কথা ছিল, সংবাদ সম্মেলন ডেকে সবকিছু গণমাধ্যমে পরিষ্কার করবেন বুবলী। কিন্তু তিনি করেননি। বরং সাংবাদিক-ক্যামেরা দেখেই সরে গেলেন এই নায়িকা।

শুক্রবার (২৫ নভেম্বর) ‘নাকফুল’ ইস্যুতে কথা বলতে গণমাধ্যমকর্মীরা হাজির হয় বুবলীর শুটিং স্পটে। জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া : দ্য লাভ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন বুবলী। তবে শট শেষ করেই বুবলী ঢুকে যান মেকআপ রুমে। বলা যায়, ক্যামেরা এড়াতেই দ্রুত মেকআপ রুমে প্রবেশ করেন বুবলী।

কেন এই ক্যামেরা ভীতি? বুবলী বলেন, ‘বেশ কিছুদিন ধরে যা ঘটছে তা নিয়ে আমি খুবই বিব্রত। এদিকে সেদিন সংবাদ সম্মেলন ডেকেও করতে পারিনি। সব মিলিয়ে বুঝতেই পারছেন ব্যাপারটা। তাই এই মুহূর্তে অন-ক্যামেরায় কোনো কথা বলতে চাই না।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বলে জানান বুবলী। ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের বাবা-মা হন তারা। তাদের ছেলের নাম শেহজাদ খান বীর। এরপর বিভিন্নভাবে শাকিব ইঙ্গিত করেছেন বুবলীর কাছ থেকে তিনি আলাদা আছেন। যদিও বুবলী ব্যাপারটি বারবার অস্বীকার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *