সাইমন-বুবলীর বিয়ের খবর দিলেন পরিচালক!

কথা ছিল ২৫ তারিখ চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা বুবলীর বিয়ে হবে! গোপনে হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। কিন্তু আর আগেই এ জুটির বিবাহ সম্পন্ন হয়ে গেলো!

খবরটি নিশ্চিত করেছেন পরিচালক জসিমউদ্দিন জাকির। ফেসবুকে সাইমন-বুবলীর বিয়ের কিছু স্থিরচিত্র প্রকাশও করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে বিয়ের কনে ও বরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সবাই।

বিয়ের সমস্ত ঘটনাটি ঘটেছে সিনেমার গল্পে। ‘মায়া : দ্য লাভ’ নামে একটি সিনেমায় জুটি হয়েছেন সাইমন-বুবলী। আর সেখানে গল্পের প্রয়োজনে বিয়ে করেন তারা।

তিনি বলেন, ‘২৫ নভেম্বর উত্তরা একটি শুটিং হাউজে সাইমন ও বুবলীর বিয়ে দিয়েছি। এছাড়াও বাকি বাড়তি কিছু চমক আছে। যা সময় হলেই প্রকাশ্যে আসবে।’

নির্মাতা জসিমউদ্দিন জাকির ইঙ্গিত দেন, একই দৃশ্য তার সিনেমার আরেক নায়ক রোশনের সঙ্গেও হতে পারে। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মায়া : দ্য লাভ’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম বুবলী। আলিনুর আশিক ভুঁইয়ার প্রযোজনায় এতে আরও আছেন আনিসুর রহমান মিলনসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *