পুত্রসন্তানের বাবা হলেন চিত্রনায়ক রিয়াজ

চিত্রনায়ক রিয়াজের ঘরে নতুন অতিথির আগমন। পুত্রসন্তানের বাবা হলেন তিনি। গতকাল শনিবার রাতে সামাজিক মাধ্যমে নবজাতক কোলে নিয়ে একটি ছবি প্রকাশ করেন।

ছবির ক্যাপশনে রিয়াজ লিখেছেন, ‘আল্লাহপাকের রহমতে আমাদের পরিবারের নতুন সদস্য আরিজ সিদ্দিকী। আপনাদের দোয়া কামনায়।’

তবে কবে আরিজের জন্ম হয়েছে, এ বিষয়ে কোনো তথ্য জানাননি রিয়াজ। জানা গেছে, গেল সপ্তাহে তার স্ত্রী তিনার কোলজুড়ে এসেছে এই ফুটফুটে পুত্রসন্তান।

পরে রিয়াজ সংবাদমাধ্যমকে বলেন, আমাদের পরিবার পূর্ণতা পেল। মহান আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো বাবা হলেন রিয়াজ। এর আগে ২০১৫ সালের ৩০ মে তাদের ঘর আলো করে আসে মেয়ে আমীরা সিদ্দিকী।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২২ নভেম্বর মডেল তিনার সঙ্গে বাগদান সারেন রিয়াজ। ওই বছরের ১৮ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *