আর্জেন্টিনা হেরে যাওয়ায় উচ্ছ্বসিত অভিনেতা অপূর্ব

কাতার বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হয়েছে আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে গেছে লিওনেল মেসির দল।

বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা হোঁচট খেল এশিয়ান জায়ান্টদের বিপক্ষে। অগোছালো ফুটবল খেলার খেসারত দিয়ে প্রথম ম্যাচেই হারের স্বাদ নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

তবে এতে সৌদি আরবের সমর্থকরা যতটা না উচ্ছ্বসিত তার চেয়ে বেশি উচ্ছ্বসিত এদেশের ব্রাজিল সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা। এই দলে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক ফারুক অপূর্ব।

খেলা শেষ হতেই অপূর্ব নিজের ফেসবুকে নাটকের একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি ব্রাজিলের জার্সি পরে উল্লাস করছেন। তার হাতে দেশটির একটি পতাকা রয়েছে। পাশেই চোখে মুখে আতঙ্ক নিয়ে বসে আছেন অভিনেত্রী নাবিলা। তার শরীরে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি।

এ ছবির ক্যাপশনে অপূর্ব লিখেছেন, না এমনিতেই পোস্ট করলাম। তবে তিনি যে মোটেও এমনি পোস্ট করেননি তা স্পষ্ট। অপূর্বর গায়ের জার্সিই বলে দিচ্ছে সে কথা। দেশটির ফুটবল দলের অন্য সমর্থকদের মতো তিনিও চিরশত্রু আর্জেন্টিনার এমন পরাজয়ে খুব খুশি হয়েছেন তিনি। ফলস্বরূপ দলটির সমর্থকদের টিপ্পনী কাটতেও ছাড়েননি।

বোঝাই যাচ্ছে অপূর্ব একজন ব্রাজিল সমর্থক। মোটেও এমনি ছবিই প্রকাশ করেননি তিনি। আর্জেন্টিনার এই পরাজয়ে উচ্ছ্বসিত হয়েই ছবিটি প্রকাশ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *