সৃজিত ছাড়া ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগে: মিথিলা

ক’দিনা আগেই সৃজিত-মিথিলার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সরগরম হয় নেট দুনিয়া। দুই বাংলাতেই এটা নিয়ে তুমুল চর্চা। যদিও বিচ্ছেদ নিয়ে এখন পর্যন্ত সৃজিত মুখ খোলেননি। তবে ভারতীয় একটি প্রথম সারির গণমাধ্যমের কাছে এ বিষয়ে কথা বলেছেন মিথিলা।

তিনি বলেন, ‘এই শেষ কয়েকদিন অফিসের কাজে চূড়ান্ত ধকল গেছে। আচমকাই দেখলাম অনেকে মেসেজ করছে। আরে ওটা আমার এমনি একটা ফটোশুটের ছবি, তাতে মনে হলো এই লেখাটা ভালো যাবে। আর তা ছাড়া সৃজিত যে বব ডিলানের গানটি দিয়েছিল, ওটা আমার আর সৃজিত দুজনেরই প্রিয় গান। এই বছরটা আমার আর ওর বাইরেই কেটে গেল। যখন আমি কলকাতা আসি, সৃজিতকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। সুতরাং এইসব কথায় কান দেওয়ার আমার কোনো সময়ই নেই।’

এর আগে নভেম্বরের শুরুর দিকে হঠাৎ গুঞ্জন উঠে, সৃজিতের সঙ্গে সংসার ভাঙছে মিথিলার। এর পেছনে ছিল তাদের সোশ্যাল পোস্ট। দু’জনই একই দিনে পোস্ট করেছিলেন সোশ্যালে।

মিথিলা লিখেছিলেন, ‘কিভাবে তুমি জানো যে প্রেম সত্যি? কিভাবে জানো এই প্রেম ন্যায্য? উত্তর পেতে কতদূর যেতে পারবে তুমি, জানার আগে যে সেটা সেখানে নেই’।

আর একই দিনে নির্মাতা সৃজিত বোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গাইনের লাইন কোট করেছিলেন। যেখানে গানের লাইন বলছে, ‘সেখানে রাগের প্রয়োজন নেই, সেখানে দোষারোপের প্রয়োজন নেই। সেখানে কিছু প্রমাণ করার নেই। একই আছে সব। শুধু একটি গাছ একাকি দাঁড়িয়ে আছে সৈকতে। সমুদ্রের ধার ঘেঁষে। বিদায় অ্যাঞ্জেলিনা। আকাশ কাঁপছে। এবার বিদায় নিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *