আর্জেন্টিনা হারায় স্ট্রোক করে কুমিল্লায় সমর্থকের মৃত্যু

প্রিয় দল আর্জেন্টিনা হেরে যাওয়াটা মেনে নিতে পারেননি কুমিল্লার কাকন। কাতার বিশ্বকাপে গ্রুপ সি’র ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে ফিফা ব়্যাংকিংয়ে ৫১ নম্বরে থাকা সৌদি আরব। এতেই স্ট্রোক করেন কাকন।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা রেসকোর্স এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. কাকন কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের বাড়িতে খেলা দেখার সময় স্ট্রোক করে মারা যান বলে তার বড় ভাই মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৬ বছর।

বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, মৃত্যুর বিষয় এখনও তিনি জানান না। তবে খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হয়েছে আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে গেছে লিওনেল মেসির দল।

বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা হোঁচট খেল এশিয়ান জায়ান্টদের বিপক্ষে। অগোছালো ফুটবল খেলার খেসারত দিয়ে প্রথম ম্যাচেই হারের স্বাদ নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সৌদিদের হাই লাইন ডিফেন্সের কারণে অফসাইডের ফাঁদে পড়ে তিন গোল বাতিল হলেও ১ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর ৪ মিনিটের মাথায় ২ গোল হজম করে বসে আলবিসেলেস্তেরা।

সেই ২ গোলের জবাবে ম্যাচের বাকি সময় আর একটিও গোল করতে পারেনি আর্জেন্টিনা। যে কারণে ২-১ গোলের হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে হয় স্কালোনির শিষ্যদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *