সমুদ্রে সবাই বিকিনি পরলেও আমি পরেছি ফুলহাতা লম্বা জামা: ঐশী

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মঞ্চ থেকে শোবিজে যাত্রা জান্নাতুল ফেরদৌস ঐশীর। সৌন্দর্য আর বুদ্ধিমত্তায় জয় করেছেন দর্শক হৃদয়। ঠোঁটের কোণে এক ফালি হাসি যেন মুগ্ধতার তীর এসে বিদ্ধ করে ভক্তদের হৃদয়।

ঐশী অভিনীত প্রথম মুক্তি পাওয়া সিনেমা ‘মিশন এক্সট্রিম’। দ্বিতীয় সিনেমা ‘রাত জাগা ফুল’। ২০২৩ সালের জানুয়ারির ৬ তারিখে ঢাকাসহ সারাদেশে মুক্তির কথা রয়েছে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার। তার বিপরীতে রয়েছেন আরেফিন শুভ।

সম্প্রতি ঐশী একটি সংবাদমাধ্যমের সঙ্গে সিনেমাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। কথা প্রসঙ্গে মিস ইউনিভার্সের বিকিনি রাউন্ডের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘বিকিনি রাউন্ড একরকম উঠিয়ে দেয়া হয়েছে মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে কেউ পরতে না চাইলে জোর করা হয় না’।

তিনি যোগ করেন, ‘প্রতিষ্ঠানটির সিইও একবার ইন্দোনেশিয়া গিয়ে জানতে পারেন সেখানকার নারীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না বিকিনি রাউন্ডের জন্য। তারপর থেকে সেটি শিথিল করা হয়েছে।’

ঐশী বলেন, ‘আমাদের সময় বিকিনি রাউন্ড না থাকলেও সি-বিচ ফটোশুট রাউন্ডে সবাই বিকিনি পরেছিল। আমি একমাত্র মানুষ ছিলাম যে ফুলহাতা লম্বা জামা পরা ছিলাম।

তিনি আরও বলেন, ‘সেখানে কস্টিউম ইন্সট্রাক্টর আমাকে জিজ্ঞেস করেছিলেন কেন আমি সমুদ্রের ড্রেস পরিনি। আমি বলেছিলাম, আমার দেশে এটাই সমুদ্র পোশাক। আমাদের দেশে সবাই এমন পোশাকেই সমুদ্রে যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *