তিন বছর পর আগের জায়গায় ফিরলেন অভিনেতা শিমুল

পারিবারিক ও ব্যক্তিগত কারণে প্রায় তিন বছর অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেতা শিমুল খান। তবে সব ঝুট-ঝামেলাটা কাটিয়ে অবশেষে অভিনয়ে ফিরেছেন তিনি।

বাংলাদেশের সেনা, নৌ এবং বিমানবাহিনীর যৌথ উদ্যোগে নির্মিত টেলিভিশন ফিল্ম ‘বিশেষ অনির্বাণ ২০২২’-এ অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন রাইসুল ইসলাম অনিক। রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এটি প্রচার করা হয়েছে।

এ ছাড়া সিদ্দিক আহমেদের পরিচালনায় ‘অগোচোরা’ নামের একটি ওয়েব ফিল্ম এবং কে এম নাঈম ও মাহি ইসলাম মিতুলের যৌথ পরিচালনায় আরেকটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন শিমুল। পাশাপাশি সরকারি অনুদানে এবং মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সাইফ চন্দন পরিচালিত ‘লাকাল’ ছবিতেও কাজ করেছেন এ অভিনেতা।

শিমুল অভিনীত নতুন সিনেমা ‘ইব্রাহিম’ মুক্তি পাবে আগামী জানুয়ারি মাসে। সিনেমাটি নির্মাণ করেছেন প্রিন্স এ আর। সিনেমাতে ফের ভিলেনের রূপে দেখা যাবে তাকে।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে শিমুল জানান, পারিবারিক ও ব্যক্তিগত কারণে গত তিন বছর কোনো অভিনয় করিনি আমি। কিছুদিন আগেই আবার অভিনয়ে ফিরেছি। আশা করছি, এখন থেকে নিয়মিত অভিনয় করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *