Home জাতীয় ফুটবলে ওবায়দুল কাদেরের পছন্দের দল ৩টি, জানালেন নিজেই

ফুটবলে ওবায়দুল কাদেরের পছন্দের দল ৩টি, জানালেন নিজেই

0
239

বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। গোটা বিশ্ব এখন ফুটবলে মাতোয়ারা। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝেও কমতি নেই উন্মাদনা। সাধারণ মানুষ, সেলিব্রেটি থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের মানুষেরাও নিজের প্রিয় দলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন নানা স্ট্যাটাস।

তবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পছন্দ তিনটি দল। আর এদের মধ্যে একটি দল চ্যাম্পিয়ন হলেই খুশি তিনি।

শনিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমকে কাদের বলেন, তিনি সব দলের খেলাই দেখেন। ভালো খেলা কোনোটাই তিনি মিস করেন না। তবে, বিশ্বকাপে সুনির্দিষ্টভাবে কোনো দলতে তিনি সমর্থন না করেন না। কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে যে কোনো একটি দল চ্যাম্পিয়ন হলেই তিনি খুশি হবেন।

উল্লেখ্য, বাংলাদেশ সময় রোববার (২০ অক্টোবর) রাত ৮টায় বিশ্বকাপের ২২তম আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রায় ৬০ হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন কাতারের আল বায়াত স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here