Home আলোচিত আমি চাই ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল খেলুক: মিশা সওদাগর

আমি চাই ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল খেলুক: মিশা সওদাগর

0
242

চার বছর পর ফিরেছে ফুটবল বিশ্বকাপ। আজ থেকে বিশ্ব মেতে উঠবে ফুটবলে। বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা চোখে পড়ার মতো। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের তারকারাও জানান দিচ্ছেন প্রিয় দলকে সমর্থনের কথা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। ব্যক্তিগতভাবে ফুটবলে তিনি সমর্থন করেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলকে। তবে ফুটবল জাদুকর লিওনেল মেসির খেলা দারুণ উপভোগ করেন তিনি।

তিনি মনে প্রাণ চান, এবার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল খেলুক। আর সেখান থেকেই একজন বিশ্বকাপ জয় করুক।

সংবাদমাধ্যমকে মিশা বলেন, সবার মতো বিশ্বকাপ এলে আমারও নানা কীর্তি শুরু হয়। কখনও নিজে বল নিয়ে নেমে পড়ি, কখনও বা বন্ধু-বান্ধব নিয়ে ঘরে বসেই হই-হুল্লোড় করে খেলা দেখি। আমি মনে-প্রাণে ব্রাজিলের ভক্ত।

তবে নিজের দলের খেলার পাশাপাশি আর্জেন্টাইন প্লেয়ার মেসির খেলাও দারুণ উপভোগ করি। কারণ আমি মনে করি, এই গ্রহের শ্রেষ্ঠ প্লেয়ার মেসি। এমন ফুটবল প্লেয়ার এই পৃথিবীতে আর দ্বিতীয়বার জন্মাবে না। আমি চাই ব্রাজিল-আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের ফাইনাল খেলুক। সেখান থেকে কেউ একজন কাপ জয় করুক।

কারণ এবার মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তার মতো প্লেয়ার বিশ্বকাপ বঞ্চিত হয়ে বিদায় নেবেন এটা ভক্তদের জন্য মন খারাপের। আমি সাধারণত ঘরে বসেই পরিবার নিয়ে বিশ্বকাপ দেখি। তবে আগে শুটিং থাকার সময় প্রজেক্টর লাগিয়ে প্রোডাকশনের সবাই মিলে খেলা দেখতাম। এবার যেহেতু বেশিরভাগ খেলা রাতে, তাই বাসাতেই দেখা হবে। যদিও এর মাঝে আমেরিকায় যেতে হবে। তাই এবারের বিশ্বকাপ বাংলাদেশ-আমেরিকা মিলেই দেখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here