ফের একসঙ্গে মোশাররফ করিম ও শ্যামল মাওলা

ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিম। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে তিনি দেশ-বিদেশের দর্শককে বিনোদিত করেছেন। জয় করেছেন তুমুল জনপ্রিয়তা।

মঞ্চ থেকে টিভি মাতিয়ে সিনেমাতেও নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন। হালের ওয়েব কন্টেন্টেও মোশাররফ করিম দেখিয়েছেন তিনি সেরা।

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। নানামুখী অভিনয়ে সরব রয়েছেন তিনি। তিনি মোশাররফ করিমের সঙ্গে ‘মহানগর’ ওয়েব সিরিজে কাজ করে প্রশংসা পেয়েছিলেন। আবারও এ দুজন একসঙ্গে কাজ করলেন।

একটি স্বনামধন্য টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রচারে দেখা যাবে তাদের৷

গতকাল ৮ অক্টোবর এই বিজ্ঞাপনের শুটিং শুরু হয়েছে। মোশাররফ করিম ও শ্যামল মাওলা ছাড়া আরও কয়েকজন শিল্পীকে দেখা যাবে এই টিভিসিতে।

জানা গেছে, এটি নির্মাণ করছেন মুস্তাফিজ শিমুল। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *