তানিয়ার সঙ্গে বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে করলেন এস আই টুটুল

সুখী দম্পতি হিসেবেই শোবিজে পরিচিত ছিলো অভিনেত্রী তানিয়া আহমেদ ও সঙ্গীত শিল্পী এস আই টুটুল। কিন্তু সেই সুখী দম্পতি আর একসঙ্গে নেই। এক বছর হয় বিচ্ছেদ হয়েছে তাদের। বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলো সম্প্রতি।

মূলত সংগীত শিল্পী এস আই টুটুল নতুন করে বিয়ে করায় তানিয়ার সঙ্গে বিচ্ছেদের খবরটি সামনে আসে। মার্কিন প্রবাসী শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন তিনি। গায়কের একটি ঘনিষ্ট সূত্রে জানা যায় বিয়ের খবরটি।

পরে এস আই টুটুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। গায়ক বলেন, ‘গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি আমি আর সোনিয়া। খুব জলদিই এখানে (আমেরিকা) ও বাংলাদেশে বন্ধু বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এস আই টুটুল ২০২২ সালে যুক্তরাষ্ট্রের এক্সট্রা অরডিনারি কোটায় গ্রিন কার্ড পেয়েছেন। বর্তমানে তিনি শারমিনা সিরাজ (সোনিয়া)কে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

শিল্পী এস আই টুটুলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সোনিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। টুটুলের মতো সোনিয়ারও এটি দ্বিতীয় বিয়ে।

১৯৯৯ সালের ১৯ জুলাই একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন এস আই টুটুল ও তানিয়া। সাবেক এই তারকা দম্পতির তিন সন্তান। তারা হলেন অনয়, শ্রেয়াস ও আরশ। আরও দুটি মেয়ে আছে আয়াত ও সামিয়া নামে। এই দুজনকে দত্তক নিয়েছিলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *