মেলায় ডিমান্ড আছে, দর্শক আমাকে দেখতে চান: মুনমুন

বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা মুনমুন। একটা সময় বেশ সরব এই অভিনেত্রীকে এখন আর রূপালি পর্দায় তেমন দেখা যায় না। মাঝে কিছুটা সময় এক রকম অন্তরালেই ছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে কয়েকবছর ধরে ফের ছবিতে অভিনয় করছেন তিনি।

এদিকে চলচ্চিত্রে তেমন একটা দেখা না গেলেও সরব আছেন দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত স্টেজ পারফর্ম নিয়ে। যদিও করোনা মাহামারির কারণে দীর্ঘদিন স্টেজ শো বন্ধ ছিল। তবে এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় আবারও মঞ্চে ফিরেছেন মুনমুন।

অনেকে মুনমুনের এই স্টেজ পারফর্মকে আড় চোখে দেখেন। তবে এই স্টেজ পারফর্মকে স্বাভাবিক দৃষ্টিতেই দেখছেন তিনি।

এ প্রসঙ্গে মুনমুন বলেন, সিনেমার কাজ অনেক আগে থেকেই কমিয়ে দিয়েছি। একটানা কাজ করতাম এক সময়। মঞ্চে কাজ করছি অনেক বছর। অনেকে আমাকে খাটো করার জন্য বলে- যাত্রাপালায় নাচি। আসলে যাত্রাপালার নাচ আমি কখনও করিনি। আমি কাজ করেছি গ্রাম্য মেলাগুলোতে। এসব মেলায় আমাদের ডিমান্ড আছে। আমাদের দর্শক দেখতে চান। এটা আমার ক্যারিয়ারের পার্ট। একজন শিল্পী মঞ্চে কাজ করতে পারেন, নাটকেও কাজ করতে পারেন। আমাদের দেশে একপেশে চিন্তা ভাবনা- নায়ক-নায়িকা শুধু সিনেমায় কাজ করবে?’

আক্ষেপ ঝরে পড়ে মুনমুনের কণ্ঠে। তিনি বলেন, ‘মঞ্চে সারা বাংলাদেশে আমাকে চেনে। সিনেমার কাজ বেড়ে গেলেও এখন ষ্টেজ শো ছাড়বো না। মঞ্চে যে আনন্দ আমি পাই, যে স্বাধীনতা থাকে তা সিনেমায় সম্ভব নয়। পারিশ্রমিকও সিনেমার থেকে বেশি।’

মুনমুনকে এখন আর সিনেমার পর্দায় দেখা যায় না। মাঝে বেশ কিছু সময় অন্তরালে ছিলেন। সম্প্রতি কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। চলচ্চিত্রে খুব বেশি কাজ না করলেও দেশের বিভিন্ন অঞ্চলে মঞ্চে নিয়মিত পারফর্ম করেন তিনি।

টেকনাফ, তেঁতুলিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে পারফর্ম করেছেন বলে জানান এই অভিনেত্রী।

মুনমুন বলেন, ‘আমি দেশের বিভিন্ন অঞ্চলে পারফর্ম করেছি। হাজার হাজার দর্শকদের সামনে আমি পারফর্ম করেছি। তাদের ভালোবাসা আমি কাছ থেকে দেখেছি। বিশেষ করে নারী দর্শকদের ভালোবাসা বেশি পেয়েছি। কারণ সিনেমায় আমি সাপের নাচ বেশি করেছি। নারী দর্শক সাপের এই নাচগুলোই দেখতে বেশি পছন্দ করেন। আমি এ বিষয়গুলো উপভোগ করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *