আলিয়াকে শিগগিরই বিয়ে করব: রণবীর

বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে। ২০২০ সালেই তাদের বিয়ে করার কথা ছিল। তবে ওই বছর রণবীরের বাবা ঋষি কাপুর মারা যান। সে কারণে বিয়ের পরিকল্পনা বাতিল করে দুই পরিবার।

এরপর দু’জনের কর্মব্যস্ততা ও করোনার কারণে বিয়ের সময় পিছিয়েছে। তবে আর বেশিদিন অপেক্ষা নয়। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রণবীর-আলিয়া। খবরটি নিজ মুখে জানিয়েছেন রণবীর কাপুর।

বৃহস্পতিবার (৩১ মার্চ) আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে ‘শর্মাজি নামকিন’। এই সিনেমার কাজ চলাকালীন মারা যান ঋষি কাপুর। যার ফলে তার চরিত্রে বাকি অংশে অভিনয় করেন পরেশ রাওয়াল।

সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই প্রয়াত বাবার পক্ষ থেকে অংশ নেন রণবীর। ওই আয়োজনে সাংবাদিকরা তার কাছে বিয়ের প্রসঙ্গে জানতে চান।

উত্তরে রণবীর বলেন, ‘আমি তারিখটা বলব না। কারণ এটা একটা সংবাদ সম্মেলন। বিয়ের তারিখ বলার জায়গা নয়। কিন্তু আমার আর আলিয়ার তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা আছে। এটুকুই বলতে পারি, আমরা শিগগিরই বিয়ে করছি।’

এদিকে সূত্র বলছে, বিয়ের পোশাকসহ অন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে দুই পরিবার। বিয়েতে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা ব্রাইডাল লেহেঙ্গা পরবেন আলিয়া। গুঞ্জন আছে ২০১৯ সালে রণবীর আলিয়া বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময়ই সব্যসাচীকে বিয়ের পোষাক ডিজাইন করার অনুরোধ জানায়। শেষ পাওয়া খবর অনুযায়ী সব্যসাচী আপাতত আলিয়ার লেহেঙ্গা রি ডিজাইন করতেই ব্যস্ত সময় পার করছেন।

কারণ ২০১৯ সালে ট্র্যাডিশনাল লেগেঙ্গার ডিজাইন পছন্দ করলেও ২০২২ সালে এসে আলিয়ার পছন্দ ট্রেডিশনাল লুকের উপর আধুনিক ফ্যাশন ফরোয়ার্ড লেহেঙ্গা। এর বাইরেও কিছুদিন আগেই রনবির কাপুরের মা নিতু কাপুরকে ডিজাইনার মণীশ মালহোত্রার স্টোরেও দেখা যায়।

এই ঘটনার মাত্র কয়েকদিন পরেই মনীশ মালহোত্রা কেও কাপুর পরিবারের বাড়িতেও দেখা যায়। সূত্রের খবর বিয়ের সংগীতে জন্য নাচের প্রস্তুতিও শুরু করে দিয়েছে দুই পরিবার। সব মিলিয়ে বোঝাই যাচ্চে দুই পরিবার বিয়ের আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে আপাতত। সব ঠিক থাকলে এপ্রিলেই রণবীর-আলিয়া সাত পাঁকে বাঁধা পড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *