চাপ নিতে না পেরে ঢাকা ছেড়ে পালালেন মীর!

সপ্তাহ খানেক হলো বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় রেডিও জকি, উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলী। ‘ফুডকা’ নামের একটি ফুড ভ্লগিং প্রজেক্টের কাজেই তার এই ভ্রমণ। যেটার অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন, খেয়েছেন।

তবে এবার দাওয়াতের চাপ নিতে না পেরে ঢাকা ছেড়ে পালিয়েছেন মীর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটিই জানিয়েছেন মীর। দাওয়াতের চাপ নিতে না পেরে ঢাকা ছেড়ে কক্সবাজারে পালিয়েছেন তিনি। তবে সেখানেও চাপে আছেন তিনি।

মীর ফেসবুকে লিখেন, ঢাকায় পর পর দাওয়াতের চাপ আর নিতে না পেরে পালিয়ে এলাম কক্সবাজার, আজ সকালের বিমানে। এখানেও নিস্তার নাই! পালংকিতে মারকাটারি আয়োজন। খাবারের সমুদ্র পেরিয়ে আর কোথায় পালাবো আমরা?

ঢাকায় এসে পদ্মার পাড়ে ইলিশ খেতে গিয়েছিলেন মীর। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে স্ট্রবেরি ভর্তা ও ভেলপুরি খেয়েছেন। এছাড়াও নিয়েছেন তেঁতুল চা এর স্বাদ। এ দেশের দইয়ের ব্যাপক প্রশংসা করেন তিনি। দইয়ের প্রশংসায় মীর বলেন, এতে যদি বিষ মেশানো থাকতো, আমি তাও খেতাম!

এদিকে বাংলাদেশের খাবার ও আতিথেয়তায় মুগ্ধ মীর। তিনি বলেন, পৃথিবীর বেশ কিছু দেশে ঘুরেছি। ঢাকা শহরের মতো, বাংলাদেশের মত এতো আতিথেয়তা অন্য কোথাও পাইনি। শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছি বলে, ক্যামেরার সামনে আছি বলে বলছি, তা নয়। আমি প্রত্যেকদিন ওজন মাপছি, দু’শ গ্রাম করে বাড়ছে।

তিনি আরও বলেন, সত্যিকার অর্থেই বলছি, বাংলাদেশের আতিথেয়তা জান্নাতের সমান। আমি জান্নাত দেখিনি, যাব কিনা জানি না। বেহেশতে যাব নাকি দোযখে যাব, সেটাও জানি না। কিন্তু খাওয়াদাওয়ার বিষয়ে যদি কোনো স্বর্গ থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *