নতুন সিদ্ধান্ত নিলেন হিরো আলম

গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রশাসক। আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন হবে।

এফডিসির সবচেয়ে প্রভাবশালী সংগঠন প্রযোজক সমিতি। হিরো আলম নিজের টাকায় পাঁচটি চলচ্চিত্র বানিয়েছেন, সদস্যপদস লাভ করেছেন এই সংগঠনের। তাই প্রযোজকদের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে কোনও প্যানেল নয়, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন তিনি।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রকে ভালোবাসি। নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চাই। শুনছি, এবার প্রযোজক সমিতির নির্বাচনে দুইটা প্যানেল হবে। এখনো আমি দুই প্যানেলের কারো সঙ্গে কথা বলিনি। আমার ইচ্ছে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করবো। আমি সবসময় বিশ্বাস করি, স্বাধীন থাকলে অনেক কাজ করা যায়।’

নতুন সিদ্ধান্তের বিষয়ে হিরো আলম বলেন, ‘এফডিসিতে নিপুণ আপুর জন্য ভোট চাইতে গিয়েছিলাম কয়েকদিন। তখন আমাকে কয়েকজন অপমান করেছে। এই অপমানের প্রতিবাদের জন্য এবার প্রযোজক সমিতির নির্বাচনে সদস্য পদে দাঁড়াবো।’

বর্তমানে পাঁচটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন হিরো আলম। শিগগিরই সিনেমাগুলো কাজ শেষ আলোর মুখ দেখবে বলে জানান তিনি। এর বাইরে স্টেজ শো নিয়েও ব্যস্ততা রয়েছে হিরো আলমের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *