মা হচ্ছেন শাকিব খানের নায়িকা রোদেলা জান্নাত

মা হতে যাচ্ছেন নায়িকা রোদেলা জান্নাত। বিয়ের দুই বছরের মাথায় রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধায় নিজের এক ফেসবুক পোস্টে এই নায়িকা নিজেই এ সুখবরটি জানান।

এর আগে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি মডেল-অভিনেতা খালেদ হোসেন চৌধুরী সুজনকে পারিবারিক আয়োজনে বিয়ে করেন রোদেলা জান্নাত।

উল্লেখ্য, মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পিএইচডি করেছেন রোদেলা জান্নাত।

এর আগে একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কিছুদিন কাজ করেছিলেন। এরপরই শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ সিনেমার মধ্য দিয়ে সিনেপাড়ায় নাম লেখান। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাকিব খান।

অন্যদিকে রোদেলার স্বামী সুজন মডেলিংয়ের পাশাপাশি শিরিন এন্টারপ্রাইজে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। গত বছর বিয়ের পর থেকে রোদেলা জান্নাত শোবিজের কাজ কম করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *