আফগানিস্তানে মসজিদে বিমান হা;মলা: ইমাম ও ১১ শিশু নি’হত

আন্তর্জাতিক ডেস্ক- আফগানিস্তানে মসজিদে সামরিক বাহিনীর বিমান হা;মলায় ১২ জন বেসামরিক নাগরিক নি’হত হয়েছেন।

 

তালেবান যো’দ্ধারা মসজিদে অবস্থান করছে এমন সংবাদে মসজিদে হা;মলা চালালে মাদ্রাসার ১১ জন শি’শু ও মসজিদের ইমাম নি’হত হন। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উত্তরপূর্ব আফগান প্রদেশ তাকারের একটি এলাকায় এ বিমান হা;মলা চালানো হয়।

 

আফগান সেনাবাহিনীর মুখপাত্র বুধবার জানিয়েছেন, তবে এটি পরিষ্কার নয়, দুর্ঘটনাবশত বেসামরিক নাগরিক ও শি’শুরা নি’হত হয়েছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কোন ধরনের বিমান হা;মলা চালানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাননি।

 

স্থানীয় কর্মকর্তারা জানান, মাদ্রাসার সঙ্গে সংযুক্ত মসজিদে ওই বিমান হা;মলা হয়। সেসময় নামাজের ইমাম ও শি’শুরা মসজিদটিতে ছিল। এ হা;মলায় আহত হয়েছে আরো ১৪ জন। হাসপাতালের চিকিৎসকরা জানান, হতা;হতদের বেশির ভাগই শি’শু।

 

প্রদেশটির প্রাদেশিক কাউন্সিলর মোহাম্মদ আজম আফজালি সংবাদ সংস্থা ডিপিএ’কে বলেন, মসজিদে তালেবান যো’দ্ধারা আছেন, যারা নিরাপত্তা বাহিনীর ওপর র’ক্তা’ক্ত হামলা চালিয়েছিল, এমন সংবাদে বিমান থেকে বোমা হা’মলা চালানো হয়।

 

উল্লেখ্য, আফগানিস্তানে শান্তিচুক্তি নিয়ে মার্কিন সরকার ও তালেবানদের মধ্যে আলোচনা চলাকালীন গত কয়েক সপ্তাহে আফগান সরকার ও ইসলামি সশ’স্ত্র গোষ্ঠী’টির মধ্যে একাধিক হা’মলার ঘটনা ঘটেছে। এতে বিপুল নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক লোক নি’হত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *