Home বিনোদন সন্তান জন্মের ২ মাস পরই পুরনো রূপে ফিরলেন শখ

সন্তান জন্মের ২ মাস পরই পুরনো রূপে ফিরলেন শখ

0
447

বিনোদন ডেস্ক- গত সেপ্টেম্বরে প্রথম জানা যায়, মা হচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। সামনে আসে গর্ভবতী শখের সাধ অনুষ্ঠানের ছবি। যেখানে তাকে চিনতে বেশ বেগ পেতে হয়েছিল দর্শকদের। ছবিটি হয়েছে ভাইরাল।

 

আরও পড়ুন-

প্রতিমন্ত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, অবশেষে মুখ খুললেন নায়ক ইমন

খেলাধুলা একদমই পছন্দ করি না: তাসনুভা তিশা

 

গত ২৪ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হন শখ। দুই মাস পার করেই আবারও পুরনো রূপে মঞ্চে ফিরলেন, নাচে। গতকাল (৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ক্লাবের একটি অনুষ্ঠানে নেচেছেন তিনি।

 

এতে জুটি হিসেবে ছিলেন নৃত্যশিল্পী সোহেল রহমান। আজ (৫ ডিসেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর একটি অনুষ্ঠানেও নাচবেন তারা।

 

সোহেল রহমান বলেন, ‘আমার সঙ্গে জুটি বেঁধে আগেও কাজ করেছে শখ। অন্তঃসত্ত্বা হওয়ায় সে বিরতি নিয়েছিল। আবারও নাচে ফিরলো সে।’

 

শখের নৃত্য গুরুদের একজন সোহেল রহমান। জাতীয় পর্যায়ের নানা অনুষ্ঠানে তারা জুটিবেঁধে সামনে এসেছেন। আগামী ১৭ ডিসেম্বর রাষ্ট্রীয় একটি আয়োজনে সংসদ ভবনে আবারও তাদের একসঙ্গে পাওয়া যাবে বলে জানালেন সোহেল রহমান।

 

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শখ। মেয়ের নাম রেখেছেন আলিফ রহমান। মা হওয়ার পর একটি রেডিও অনুষ্ঠানে এসে তিনি ক্যারিয়ার ও ব্যক্তি জীবন নিয়ে অনেক কথা বলেছিলেন।

 

২০২০ সালের ১২ মে আতিকুর রহমান জনকে বিয়ে করেন শখ। জন পেশায় ব্যবসায়ী, বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বিরতির সময়টাতে শখ সেখানেই বসবাস করেছেন।

 

এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেছিলেন শখ। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়। এরপর অনেকদিন একাই ছিলেন এই অভিনেত্রী।

 

আরও পড়ুন-

‘বাংলার কসাই’ টিক্কা খানকে অনুসরণ করছেন জায়েদ খান!

এবার নতুন মিশনে শবনম ফারিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here