হাফ ভাড়া দিতে চাওয়ায় ​ধ র্ষ ণের হুমকি, শিক্ষার্থীদের বিক্ষোভ

নজর২৪, ঢাকা- হাফ পাসের ভাড়া নিতে বলায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে বাসের হেলপার ধ র্ষ ণের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার দাবিতে বিক্ষোভ করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

 

কলেজ প্রাঙ্গণের ভেতর রোববার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিক্ষোভ শুরু হলেও এক ঘণ্টা পর শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে বকশি বাজার মোড় অবরোধ করে। তাদের অবরোধের কারণে শহীদ মিনার থেকে বকশি বাজার এবং চানখারপুল থেকে বকশী বাজার রোডে যানজট সৃষ্টি হয়েছে।

 

এর আগে গতকাল শনিবার সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করে জানান, হাফ ভাড়া দেয়ায় বাসের চালক ও হেলপার প্রকাশ্যে ধ র্ষ ণের হুমকি দিয়েছেন।

 

অভিযোগকারী ওই ছাত্রী জানান, তিনি ক‌লে‌জে যাওয়ার উদ্ধেশ্যে শ‌নিরআখড়া থে‌কে ঠিকানা প‌রিবহ‌নের বা‌সে উঠে। সেখান থে‌কে ক‌লে‌জের ভাড়া ১০টাকা। ‌কিন্তু তার কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হলে তিনি ‌নি‌জে‌কে স্টুডেন্ট বলে ১০ টাকা ফেরত চাই‌লে হেলপার তার সা‌থে খারাপ ভাষায় কথা ব‌লেন এবং নামা‌র সম‌য়ে তাকে ৫ টাকা দিয়ে ধ র্ষ ণ ও শারী‌রিক নি র্যা ত‌নের হুমকি দেন। যা প্রকাশ‌যোগ্য নয়। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বাসটির নম্বর ম‌নে রাখ‌তে পা‌রি‌নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *