Home বিনোদন এবার একসঙ্গে আসছেন হিরো আলম-মুনমুন

এবার একসঙ্গে আসছেন হিরো আলম-মুনমুন

0
204
munmun 2n

বিনোদন ডেস্ক- নব্বই দশকের বাংলা সিনেমার আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা মুনমুন। হিরো আলমের সঙ্গে অনেক আগে থেকেই তার পরিচয়। এবার প্রথমবারের মতো একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন তারা। হিরো আলমের ‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমায় অভিনয় করছেন মুনমুন।

 

শনিবার (২০ নভেম্বর) সকাল থেকে সাভারের ডিপজলের বাড়িতে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে।

 

ফেসবুক স্ট্যাটাসে হিরো আলম জানিয়েছেন, বউ জামাইয়ের লড়াই সিনেমাটি পরিচালনা করছেন বাবুল রেজা। এই প্রথম চিত্রনায়িকা মুনমুনের সঙ্গে কাজ করছেন হিরো আলম ও নুসরাত। এতে মুনমুনকে নায়িকার বোনের চরিত্রে দেখা যাবে।

 

হিরো আলম গণমাধ্যমকে জানান, ”মুনমুন আপা অনেক সিনিয়র অভিনয়শিল্পী। তার সঙ্গে শুটিং করার পর আপা বললেন, ‘আগে আপনার সম্পর্কে অন্য রকম কিছু শুনেছিলাম। আপনাকে সবাই কেন যে অন্য রকম ভাবে! দূর থেকে মানুষ অনেক কিছুই বলে, কিন্তু আপনি তো অভিনয়ে অনেক মনোযোগী।’ আপার কথাগুলো ভালো লেগেছে। নতুন–পুরোনো মিলে আমরা সিনেমা করছি। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।”

 

এই সিনেমায় মুনমুনকে নেওয়া প্রসঙ্গে হিরো আলম জানিয়েছেন, ‘আমি, মুনমুন আপা ও পরিচালক মালেক আফসারী সাহেব একটি লাইভ অনুষ্ঠান করেছিলাম। সে সময়ই মনে হয়েছিল, আমার সিনেমায় মুনমুন আপাকে নেব। আমি লাইভেই কথা দিয়েছিলাম। সেই কথা রাখলাম।’

 

আগের মতোই এই সিনেমারও প্রযোজক হিরো আলম। যে যা–ই বলুক, নিয়মিত দর্শকদের জন্য সিনেমা প্রযোজনা করবেন তিনি। হিরো আলম মনে করেন, ভালো কাজ করলেও কিছু মানুষ পেছনে তাকে নিয়ে কথা বলবেন। কাজ দিয়েই তাদের সেসব কথার জবাব দিতে চান এই অভিনেতা।

 

উল্লেখ্য, ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা মুনমুন। ১৯৯৬ সালে মৌমাছি সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে এখন খুব কম সিনেমাতেই তাকে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here