Home রাজধানী পতাকা পুড়িয়ে পাকিস্তান ক্রিকেট দলের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলো মুক্তিযুদ্ধ মঞ্চ

পতাকা পুড়িয়ে পাকিস্তান ক্রিকেট দলের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলো মুক্তিযুদ্ধ মঞ্চ

0
124

নজর২৪, ঢাকা- মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা বিধি লঙ্ঘন করে পাকিস্তানের পতাকা ওড়ানো হয়েছে অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ শেষে পতাকা পোড়ায় মঞ্চের নেতারা।

 

সমাবেশ থেকে তারা দুই দফা দাবি জানান। সেগুলো হলো- পাকিস্তান ক্রিকেট দলকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপনকে অপসারণ করা।

 

মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা ভাস্কর রাশা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ প্রমুখ।

 

এসময় আমিনুল ইসলাম বুলবুল বলেন, পতাকা বিধি লঙ্ঘন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তানের পতাকা মিরপুরে খেলার মাঠে ওড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাকিস্তানের সরবরাহকৃত গ্রে নে ড দিয়ে বিএনপি-জামাত একুশে আগস্টে নাজমুল হাসান পাপনের মা শহীদ আইভি রহমানকে হ ত্যা করেছিল। সেই পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ বিরোধী অপকর্মের বিরুদ্ধে বিসিবি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি যা মুক্তিযুদ্ধের আদর্শের সঙ্গে বেইমানি।

 

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন সময় দুই দেশের পতাকা ওড়ানো হয়। কিন্তু অনুশীলনে কোনো দেশের পতাকা ওড়ানো এটাই প্রথম এবং ক্রিকেটের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপনের সময় আমাদের এ ধরনের ন্যক্কারজনক ঘটনা দেখতে হলো যা কখনোই মেনে নেবে না বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

 

তিনি বলেন, আইসিসি ও বিসিবিকে অবশ্যই বাংলাদেশের জনগণের নিকট এ ধরনের ন্যক্কারজনক ঘটনার জন্য জবাবদিহি করতে হবে। পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশের পতাকা বিধি লঙ্ঘন করে দেশের প্রচলিত আইন ও সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাকিস্তানের পতাকা বাংলাদেশে ওড়ানোর পেছনে মূল কারণ খুঁজে বের করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here