পরীমণিকে গ্রেপ্তারের কারণ জানালেন ঢাবি শিক্ষক

নজর২৪ ডেস্ক-  ধ.র্ষ.ণচে.ষ্টার অভিযোগে মামলার বাদী থেকে মাদ. কের মামলার আসামি হয়ে গত ৪ আগস্ট গ্রেপ্তার হন চিত্রনায়িকা পরীমণি। তিন দফা রিমান্ডের পর গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।

‘প্রতিবাদী’ হওয়ার কারণেই তাকে বারবার রিমান্ডে নিয়ে ‘হেন.স্তা’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সমাজচিন্তক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেছেন, ‘পরীমণিকে মা.দকের মামলায় গ্রেপ্তার করে হেন.স্তা করার কারণ, তিনি প্রতিবাদী। অন্যায়ভাবে তাকে বারবার রিমান্ডে নেওয়া হয়েছে। পরীমণির মতো অপরাধে অভিযুক্তদের বারবার রিমান্ডে নেওয়া উচিত নয়। উচ্চ আদালত হস্তক্ষেপ না করলে তার জামিন হয়তো আরও বিলম্বিত হতো।’

 

এ সমাজচিন্তক আরও বলেন, ‘বিনোদন ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে হয়তো পরীমণিকে বোট ক্লাবে যেতে হয়েছে। তার ন্যায়বিচার পাওয়া উচিত। বাংলাদেশ তালেবানি রাষ্ট্র নয় যে, পরীমণিদের নি.গৃহীত হতে হবে।’

 

সমাজে নারীরা এখনও ‘নিরাপত্তাহীন’ মন্তব্য করে এই ইমেরিটাস অধ্যাপক বলেন, ‘আমাদের সমাজে নারীরা নিরাপত্তাহীন। পুরুষতান্ত্রিকতা ও অর্থের কাছে আত্মসমর্পণ একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পুঁজিবাদী সমাজ ব্যবস্থা নারীকে পণ্যে পরিণত করে। এ দেশেও তাই হচ্ছে। সমাজে সৃজনশীলতা ক্রমশ মূল্যহীন হয়ে যাচ্ছে। সামাজিক পরিবর্তন ছাড়া এ অবস্থার উন্নয়ন সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *