Home বিনোদন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার খবরে যা বললেন মিথিলা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার খবরে যা বললেন মিথিলা

0
146

বিনোদন ডেস্ক- ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে বড়পর্দায় দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। তবে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ মদন মিত্রের জীবনি নিয়ে সিনেমাটি নির্মিত হবে।

 

কলকাতার একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, তৃণমূলের নেতা মদন মিত্রের জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন টালিগঞ্জের নির্মাতা রাজর্ষি দে। সেই সিনেমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মিথিলার অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে টলিউডে।

 

বিষয়টি নিয়ে পরিচালক রাজর্ষি দে বলেন, মিথিলা থাকবেন ছবিতে। তবে কোন চরিত্রে থাকবেন, সেটা এখনও ঠিক হয়নি।

 

এদিকে পর্দায় মমতা ব্যানার্জি হওয়া প্রসঙ্গে মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলে এই তারকা দেশীয় গণমাধ্যমকে জানান, ‘এই খবরের সত্যতা নেই। এই সম্পর্কে আমি নিজেই কিছু জানিনা।’

 

তিনি আরও জানান, ‘এপার বাংলার সকলের কাজের সঙ্গে এখনো ভালো করে পরিচিত হইনি। এই মুহূর্তে ভালো চিত্রনাট্য আর বলিষ্ঠ চরিত্র দেখে কাজ করছি।’

 

এছাড়া ভালো স্ক্রিপ্ট পেলে, ভালো চরিত্র পেলে অবশ্যই নিয়মিত কাজ করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

 

‘মায়া’র পর এরইমধ্যে নতুন দুই সিনেমার খবর জানিয়েছেন মিথিলা। তার দ্বিতীয় সিনেমা ‘অ্যা রিভার ইন হ্যাভেন’ নির্মাণ করবেন রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। এতে তার বিপরীতে পর্দায় হাজির হবেন ববি চক্রবর্তী।

 

এছাড়াও ‘নীতিশাস্ত্র’ নামে একটি অ‌্যান্থলজি সিনেমায় দেখা যাবে মিথিলাকে। অরুণাভ খাসনবিশ পরিচালিত ‘নীতিশাস্ত্র’ সিনেমাটি চারটি ছোট গল্পের সমষ্টি। এতে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যাবে মিথিলাকে। আগামী সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।

 

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় থাকেন মদন মিত্র। কখনও তিনি রাস্তায় বাইক নিয়ে বের হন, কখনও জিমে ঘাম ঝরান। তার মিউজিক ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়। তিনি ফেসবুক লাইভে এলেও অসংখ্য নেটাগরিক সেখানে যোগ দেন। সেই মদন মিত্রকে নিয়েই বায়োপিক বানানোর খবর শোনা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here