Home রাজধানী হেঁটেই ঢাকা ছাড়ছে মানুষ

হেঁটেই ঢাকা ছাড়ছে মানুষ

0
152

নজর২৪ ডেস্ক- করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করতে পার্শ্ববর্তী চার জেলাসহ সাত জেলায় চলছে ৯ দিনের লকডাউন। সড়কপথে বন্ধ বাসসহ সব ধরনের গণপরিবহন। তবে লকডাউনের অন্যান্যবারের মতো এবারও থেমে নেই মানুষের বাড়ি ফেরা।

 

রাজধানীর অন্যতম ব্যস্ত বাস টার্মিনাল গাবতলীতে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি বাসও ছাড়তে দিচ্ছে না। এমনকি সাভারের বাসগুলোর চলাচলও আটকে দেয়া হচ্ছে। সেখান থেকে ঘরমুখী মানুষের হাঁটা শুরু। তবে হেমায়েতপুর থেকে ভিন্ন চিত্র। চলছে বাস। ওই পর্যন্তই হেঁটে যাচ্ছে মানুষ।

 

গণপরিবহন চলাচলের সীমাবদ্ধতা না জেনে যাত্রা করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকে।

 

সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবেন এক নারী। তার মেয়ের বাচ্চা হয়েছে। বাচ্চা দুই দিন ধরে আইসিইউতে। মেয়ের কাছে যাবেন বলে বাসা থেকে বের হন ওই নারী। হেলপার জানিয়েছিলেন বাস সাভার পর্যন্তই যাবে। বাসটি গাবতলী আসতেই থামিয়ে দেয় ট্রাফিক পুলিশ। তারা জানান, লকডাউনের মধ্যে বাস চলাচলের সীমানা গাবতলী পর্যন্তই।

 

মেয়ের কাছে যাওয়ার কোনো উপায় না দেখে কেঁদে ফেলেন ওই নারী। পরে এক সাংবাদিকের সহায়তায় তাকে ট্রাফিক পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়। বলা হয়, যদি কোনো সুযোগ থাকে তাকে পৌঁছে দিতে।

 

সাত জেলায় লকডাউনে সড়কে বাস ও অন্যান্য পরিবহন কীভাবে চলবে, এ বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য না থাকায় রাজধানীর প্রতিটি মহাসড়কের প্রান্তেই একই চিত্র দেখা গেছে।

 

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকাকে সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। রাজধানীর পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জে মঙ্গলবার থেকে শুরু হয় কঠোর লকডাউন। পাশাপাশি মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ীতেও একই অবস্থা চলছে, যা থাকবে ৩০ জুন পর্যন্ত।

আগের সংবাদ পড়ুন-

এবার ঢাকা থেকে সারাদেশে ট্রেন ​চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে সারা দেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে সারাদেশের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

৭ জেলা ব্লকড, বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিসও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here