Home প্রধান খবর ৭ জেলা ব্লকড, বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিসও

৭ জেলা ব্লকড, বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিসও

0
91

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের বিস্তার রোধে ৭ জেলায় লকডাউন কার্যকর করছে সরকার। ২২ জুন (মঙ্গলবার) সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। লকডাউন চলাকালে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।

 

সোমবার (২১ জুন) বিকেলে জরুরি প্রেস ব্রিফিংয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

 

সচিব বলেন, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ি, মাদারিপুর ও গোপালগঞ্জে এই লকডাউন ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

 

তিনি আরও জানান, জরুরি পরিসেবা অর্থাৎ খাদ্য, অষুধ, অ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিসের মতো সেবা চলমান থাকবে। এছাড়া ঐ অঞ্চলের সরকারি-বেসরকারি-আধা সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি সাধারণ জনচলাচল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এইসব জেলা থেকে ঢাকাগামী কোনো যান-বাহন চলতে দেওয়া হবে না। কেবলমাত্র অ্যাম্বুলেন্স ও জরুরি খাদ্য, অষুধ ও পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কোন যানবাহন চলাচল একেবারেই বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সবকিছু বন্ধ থাকবে। শুধু কয়েকটা সার্ভিস ছাড়া, সব বন্ধ। জেলাগুলো ব্লকড থাকবে, কেউ ঢুকতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here